গ্রেফতার CPIM সাংসদ বিকাশরঞ্জন, রাসবিহারী মোড়ে প্রবল উত্তেজনা

উৎসব উপলক্ষে বামপন্থী বই বিপনী কেন্দ্র ভাঙচুর করার প্রতিবাদ করতে গিয়ে কলকাতায় গ্রেফতার CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করার ঘটনায় আলোড়িত রাজ্য। আলোড়ন ছড়াল রাজধানী ...

By Rana Das

Published:

Follow Us

উৎসব উপলক্ষে বামপন্থী বই বিপনী কেন্দ্র ভাঙচুর করার প্রতিবাদ করতে গিয়ে কলকাতায় গ্রেফতার CPIM সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করার ঘটনায় আলোড়িত রাজ্য। আলোড়ন ছড়াল রাজধানী দিল্লিতেও। কেন সাংসদকে গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন উঠছে।

MD Salim CPIM portest

   

এদিকে রাশবিহারী মোড়ে প্রবল উত্তেজনা। সিপিআইএম সমর্থকরা এলাকা ঘিরে রেখেছেন। বাম সমর্থকদের ঘেরাও থেকে আরও উত্তেজনা চরমে। শারদোতসবের প্রবল ভিড় কলকাতায়। তার মাঝে রাসবিহারী মোড়ে সিপিআইএম সমর্থকদের ঘেরাও আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

CPIM portest kolkata

অভিযোগ, রবিবার তৃ়ণমূল কংগ্রেস সমর্থকরা রাসবিহারী মোড়ে বামপন্থী বই বিপনী কেন্দ্র ভাঙচুর করে। সেই স্টল সোমবার ফের চালু করেন। ঘটনাস্থল থেকে সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তীব্র ভাষায় তৃ়নমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। পুলিশ এসে তাঁর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে সাংসদকে গ্রেফতার করা হয়।

CPIM portest kolkata Bikash Ranjan

বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে গ্রেফতার করা হয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মু়খোপাধ্যায় ৯ সিপিআইএম নেতাকে। এই ছবি সোশ্যাল মিডিয়া মারফত রাজ্য জুড়ে ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে যান সিপিআরএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি উত্তেজিত সমর্থকদের শান্ত করার আহ্বান জানান। ততক্ষণে রাসবিহারী সংলগ্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন, কল্লোল মজুমদার, রবীন দেব সহ আরও বাম নেতারা সকলকেই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google