সই-বিভ্রাটে অ্যাকশনে রাজ্য গোয়েন্দা: কুণাল-নয়নার পর চন্দ্রনাথের বাড়িতে সিআইডি

কলকাতা: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া নথিতে বিধায়কদের স্বাক্ষর-বিতর্কে এবার জোরকদমে ময়দানে নামল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। এই তদন্তের অংশ হিসেবেই বোলপুরের তৃণমূল কংগ্রেস ...

By Moumita Biswas

Published:

Follow Us
CID TMC MLA Signature Controversy

কলকাতা: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া নথিতে বিধায়কদের স্বাক্ষর-বিতর্কে এবার জোরকদমে ময়দানে নামল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। এই তদন্তের অংশ হিসেবেই বোলপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় সিআইডি-র একটি বিশেষ দল। একই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার এন্টালির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধী দলনেতার সমর্থনে যে স্বাক্ষরগুলি জমা দেওয়া হয়েছিল, তার সত্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। নথি জমা দেওয়ার নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট বেশ কয়েকজন বিধায়ক বিধানসভায় উপস্থিতই ছিলেন না বলে অভিযোগ। বিধানসভার সচিবের তরফে এই মর্মে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হওয়ার পরেই তদন্তে নামে সিআইডি। (CID TMC MLA Signature Controversy)

তদন্ত প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক মহলে এখন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলাম সহ একাধিক বিধায়কের নাম ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, বোলপুরে চন্দ্রনাথ সিনহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিআইডি আধিকারিকরা এবং তাঁর স্বাক্ষরের নমুনা (Signature Sample) সংগ্রহ করেন। পাশাপাশি বেশ কিছু নথিপত্রও খতিয়ে দেখা হয়েছে। অন্যদিকে, এন্টালির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকদের সঙ্গে একজন ‘হ্যান্ড রাইটিং এক্সপার্ট’ বা হস্তাক্ষর বিশেষজ্ঞও গিয়েছিলেন বলে খবর। যদিও এই তৎপরতা নিয়ে সিআইডি বা অভিযুক্ত বিধায়কদের তরফে সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত এই তদন্ত রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার পারদ চড়িয়েছে।

   

উল্লেখ্য, এই ঘটনার নেপথ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোরও কাজ করছে। কিছুদিন আগেই বিধানসভায় ঘর না পাওয়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তৃণমূলের বিধায়করা। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা বঙ্গে ক্ষমতাসীন নতুন বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে ‘অসৌজন্যের রাজনীতি’র অভিযোগ তুলে সরব হয়েছিলেন। সেই আবহের মধ্যেই এবার সই জালিয়াতির অভিযোগে তৃণমূল বিধায়কদের দুয়ারে সিআইডি-র এই কড়া নাড়া নিশ্চিতভাবেই নতুন মাত্রা যোগ করল।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google