SSC: বার কাউন্সিল প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন প্রধান বিচারপতি

রাজ্য বার কাউন্সিল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সন্ধ্যে ৬টা সময় দেখা করবেন বলে জানিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সাম্প্রতিক রায় নিয়ে এবার আপত্তি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
high-court

রাজ্য বার কাউন্সিল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সন্ধ্যে ৬টা সময় দেখা করবেন বলে জানিয়েছেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সাম্প্রতিক রায় নিয়ে এবার আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলো রাজ্য বার কাউন্সিল। বার কাউন্সিল প্রধান বিচারপতির কাছে সময় চিঠি দিয়েছে বৈঠকের জন্য। বার কাউন্সিল এর বক্তব্য, বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্প্রতি ডিভিশন বেঞ্চের সম্পর্কে মন্তব্য করে যে রায় দিয়েছেন এবং প্রশাসনিক নির্দেশ জারি করেছেন তা নজিরবিহীন।

   

বিচার ব্যবস্থার ক্ষেত্রে অসম্মানজনক বলেও মনে করছেন আইনজীবিদের রাজ্য সংগঠন। তাই এমন ঘটনা নিয়ে আলোচনার জন্য সোমবারই তারা বৈঠকে বসার সময় চেয়ে আবেদন করেছেন প্রধান বিচারপতির কাছে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থদিতাদেশ দেওয়ায় তিনি নিজের ক্ষোভ গোপন রাখেননি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google