এফসি গোয়ার এই ফুটবলারকে ছিনিয়ে নিতে মরিয়া চেন্নাইয়িন

সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছে এফসি গোয়া (FC Goa)। শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Carl McHugh

সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছে এফসি গোয়া (FC Goa)। শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে।‌ যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের।

পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ানক হয়ে উঠতে শুরু করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া।স্বাভাবিকভাবেই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে এসেছিল ইকের গ্যারেক্সোনারা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। স্বাভাবিকভাবেই তাঁদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফস্কে যায় লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া। সেই মতো দলের ফুটবলারদের প্রস্তুত করেছিলেন স্প্যানিশ কোচ। কিন্তু সেখানেও মেলে হতাশা।

   

সেমিতে পরাজিত হতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। তবে শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছে দেশের প্রথম ডিভিশনের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যারফলে এই নয়া সিজনে আন্তর্জাতিক মঞ্চে লড়াই করবে এফসি গোয়া। সেইমতো নিজেদের দল গোছাতে মরিয়া ম্যানেজমেন্ট। বেশ কিছু নয়া ফুটবলার নেওয়ার পাশাপাশি দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। গত কয়েক মাসে এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছিল আইরিশ ফুটবলার কার্ল ম্যাকহিউর নাম। গত মরসুমে দলের হয়ে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি।

কিন্তু শোনা যাচ্ছে এবার তাঁকে নিতে আগ্রহী দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সেইমতো কথাবার্তা ও নাকি শুরু হয়েছে তাঁর সঙ্গে‌‌। অন্যদিকে, ম্যাকহিউকে ধরে রাখতে আগ্রহী গোয়া শিবির। শেষ পর্যন্ত আদৌও তিনি অন্য ক্লাবে যোগদান করেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google