উত্তপ্ত বিধানসভা! ‘চোর চোর’ স্লোগান দিয়ে ওয়াকআউট বিজেপির

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনকক্ষে আজ ফের উত্তেজনার পারদ চড়ল। মুর্শিদাবাদ এবং মহেশতলার সাম্প্রতিক রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনার দাবিতে সভাকক্ষে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়কেরা। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ...

By Moumita Biswas

Published:

Follow Us
west bengal assembly

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনকক্ষে আজ ফের উত্তেজনার পারদ চড়ল। মুর্শিদাবাদ এবং মহেশতলার সাম্প্রতিক রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনার দাবিতে সভাকক্ষে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়কেরা। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আদালতে বিচারাধীন বিষয় উল্লেখ করে সেই প্রস্তাব খারিজ করে দেন। এরপরই শুরু হয় বিজেপির বিক্ষোভ, উত্তেজনার মাঝেই ওয়াক আউট করেন বিরোধী দলের বিধায়কেরা।

চোর চোর স্লোগান

সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে স্লোগান দেন, “চোর চোর!” বিজেপি বিধায়কেরা কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের সামনে বিক্ষোভ শুরু করেন। কারও কারও হাতে ছিল গেরুয়া পতাকা। বিক্ষোভের মাত্রা বাড়তেই বিধানসভার কর্মীরা স্পিকার এবং বিজেপি বিধায়কদের মাঝে মানব প্রাচীর তৈরি করেন।

   

বিক্ষোভ শেষে মিছিল করে বিধানসভা প্রাঙ্গণ ছেড়ে রাজভবনের উদ্দেশে রওনা দেন বিজেপি বিধায়কেরা। তাঁদের অভিযোগ, সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করছে এবং রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে।

পাল্টা জবাব তৃণমূলের chaos in west bengal assembly

বিজেপির আচরণকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “যে কাগজ ছিঁড়ে ফেলা হচ্ছে, তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি গণতন্ত্রের অবমাননা।” তৃণমূলের বিধায়ক শ্যামল মণ্ডল কটাক্ষ করেন, “হেরে পালিয়ে গেল বিজেপি।”

উত্তাপ আরও বাড়ছে?

এ দিনের বিধানসভা অচলাবস্থাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা বলাই যায়। বিশেষ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের প্রেক্ষিতে বিধানসভায় সংঘাত এখন প্রায় নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google