বৃষ্টিতে থেমেছে ম্যাচ, বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধ খেলবে মহামেডান

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার থেকেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স। যেখানে ভবানীপুর ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। টানটান উত্তেজনার সাথে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CFL Match Halted Due to Rain

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার থেকেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স। যেখানে ভবানীপুর ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। টানটান উত্তেজনার সাথে প্রথমার্ধের খেলা আয়োজিত হলেও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। প্রবল বৃষ্টিতে ভেস্তে যায় এই গুরুত্বপূর্ণ ম্যাচ (CFL match rain delay)। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে।

গোলশূন্য ফলাফলে প্রথমার্ধ শেষ হলেও যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছিল দুই দলকে। যারফলে দ্বিতীয়ার্ধের দিকে নজর ছিল সকলের। কিন্তু বাঁধ সাধে বৃষ্টি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ কমিশনারের তরফে অপেক্ষা করেও পরবর্তীতে ম্যাচ পুনরায় চালু করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই উঠে সতে শুরু করেছিল ম্যাচের দিনক্ষণ বদলের কথা। কিন্তু কবে হবে এই ম্যাচ? সেই নিয়েই উঠে এল নয়া তথ্য।

   

বঙ্গীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার আয়োজিত হতে চলেছে মহামেডান বনাম ভবানীপুরের দ্বিতীয়ার্ধের ম্যাচ। বিকেল তিনটে থেকে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে হতে চলেছে সুপার সিক্সের এই খেলা। এখন সেদিকেই নজর রয়েছে সাদা-কালো সমর্থকদের।

গত কয়েক সিজন ধরে অনবদ্য পারফরম্যান্স থাকলেও, এবার শুরুটা খুব একটা ভালো হয়নি মহামেডানের। একের পর এক ম্যাচে আটকে যেতে হয়েছিল ইসরাফিল দেওয়ানদের। যারফলে একটা সময় সুপার সিক্সে উঠে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল হাকিম সেগেন্ডোর ছেলেদের। তবুও শেষ মুহূর্তে বাজিমাত করে সুপার সিক্স নিশ্চিত করে মহামেডান। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের ফুটবলারদের। আসন্ন সুপার সিক্সে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে ব্ল্যাক প্যান্থার্সদের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google