TET Scam: তৃণমূল বিধায়ক মানিককে ডাকল সিবিআই, আজই গ্রেফতার?

টেট দুর্নীতির (Tet Scam) তদন্তে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। মানিককে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Manik Bhattacharya

টেট দুর্নীতির (Tet Scam) তদন্তে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। মানিককে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পেলে তাঁকে আজই হেফাজতে নিতে পারে (CBI) সিবিআই এমন আশঙ্কা তৃণমূলে।

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিক প্রশ্ন তুলেছিল আদালত৷ একাধিক নজিরবিহীন দুর্নীতি উঠে আসতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারিত করে আদালত৷

   

কার নির্দেশে ওএমআর শিট নষ্ট? এর সঙ্গে কারা যুক্ত। ২০ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে কাদের ওএমআর শিট নষ্ট করা হয়েছে? খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পাহাড় প্রমাণ দুর্নীতির উদাহরণ উল্লেখ করে ইডি। চার্জশিটে রয়েছে মানিক ভট্টাচার্যের নাম। রক্ষাকবচ নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক। কিন্তু তাতে কোনও ফায়দা হয়নি

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির কথা একাধিক অভিযোগে উল্লেখ রয়েছে। সেখানে কোথাও লেখা রয়েছে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। আবার কোথাও লেখা সাদা খাতা জমা দিয়ে হয়েছে নিয়োগ। নিয়োগের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাকেও গুরুত্ব দেওয়া হয়ে বলেও অভিযোগ উঠেছিল। এবার গোটা বিষয়ে আজ মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google