শ্রীনগর: প্রেমের নানারকম গল্প বা ঘটনা প্রত্যেকদিন শোনা যায়। (PoK Youth)কিন্তু পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এসে প্রেমিকার সঙ্গে দেখা করার ঘটনা নজির বিহীন। উরি সেক্টরের সিলিকোট এলাকায় লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) এক যুবককে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি একটি আবেগঘন ক্রস-বর্ডার প্রেমের কাহিনিকে সামনে এনেছে।
আটক যুবকের নাম জিশান আহমদ মীর। তিনি প্রেমিকা ইরাম বানোর সঙ্গে দেখা করতে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।জিশান আহমদ মীর পাক-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ জেলার পেইনকাদি গ্রামের বাসিন্দা। তাঁর বয়স ২৫ বছর। রবিবার সকালে তিনি LoC পেরিয়ে উরির সিলিকোট সেক্টরে প্রবেশ করেন। ভারতীয় সেনাবাহিনীর ১২ গ্রেনেডিয়ার্স ইউনিট তাঁকে দ্রুত আটক করে।
আরও দেখুনঃ আকাশে চাঁদের এক অনন্য দৃশ্য! ভারতে আজ ব্লু মুন দেখার সেরা সময় জেনে নিন
সেনা সূত্র জানিয়েছে, তাঁকে বর্তমানে সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, জিশান তাঁর প্রেমিকা ইরাম বানোর সঙ্গে দেখা করার জন্য এই সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। ইরাম বানো উরির টিলাই গ্রামের বাসিন্দা। দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ইরাম বানোকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কর্তৃপক্ষ বলছে, এটি মূলত একটি ব্যক্তিগত প্রেমের ঘটনা হলেও, নিরাপত্তার দিক থেকে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
কোনো অন্য উদ্দেশ্য বা সন্ত্রাসবাদী যোগসূত্র আছে কি না, তা যাচাই করা হচ্ছে।উরি সেক্টর সবসময়ই উত্তেজনাপূর্ণ। সীমান্তে কড়া নজরদারি চলে। এর মধ্যে একজন PoK বাসিন্দার এভাবে সীমান্ত পেরিয়ে আসা বিরল ঘটনা। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি প্রেমের সম্পর্কের কারণে ঘটেছে। তবে নিরাপত্তা বাহিনী কোনো ঝুঁকি নিচ্ছে না। পুরো ঘটনার তদন্ত চলছে।”




















