Mohun Bagan: কঠিন সময়ে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে সব সময়: শুভাশিস

চনমনে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘরের মাঠে খেলা। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে ইন্ডিয়ান সুপার লীগ কাপ জিততে চাইছেন অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। জোর গলায় বলেছেন, কঠিন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Captain Subhasish Bose

চনমনে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘরের মাঠে খেলা। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে ইন্ডিয়ান সুপার লীগ কাপ জিততে চাইছেন অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। জোর গলায় বলেছেন, কঠিন সময় বারবার ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান।

শুভাশিস কথাটা ভুল বলেননি। চলতি মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্সের গ্রাফ ওঠা-নামা করেছে। এএফসি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বাগান ফুটবলারদের মনোবল ধাক্কা খেয়েছিল অনেকটাই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এসেছে লিগ শিল্ড।

   

লীগ শিল্ড জয়ের ঠিক আগে পয়েন্ট খুইয়ে চাপে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর সেমিফাইনালের প্রথম লেগে ওডিশা এফসির কাছে হেরেও পিছিয়ে পড়েছিল সবুজ মেরুন ব্রিগেড। পিছিয়ে পড়লেও পিছিয়ে থাকেনি। পালতোলা নৌকা এগিয়ে ফাইনালে এসে পৌঁছেছে। সামনে শুধুই ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। মাঝে সেই মুম্বই সিটি এফসি।

এবারের সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে শুভাশিস বসু বলেছেন, “কঠিন সময়ে মোহনবাগান এসজি সব সময় ঘুরে দাঁড়ায়। পুরো মরসুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি তার চূড়ান্ত ফলাফল আমাদের সামনে। আইএসএল কাপ জেতার জন্য আমরা ফাইনাল ম্যাচ জেতার চেষ্টা করব।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google