আচমকা কমল সোনার দাম! শুক্রবারে হলুদ ধাতুর দামে বড় পতন

কলকাতা: সোনার দাম (Gold Price) বাড়বে এই আশঙ্কা গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে ঘুরপাক খাচ্ছিল। আন্তর্জাতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেকেই ধরে নিয়েছিলেন যে হলুদ ...

By Suparna Parui

Published:

Follow Us
sudden-slide-in-gold-prices-know-todays-22k-and-24k-rates-in-india

কলকাতা: সোনার দাম (Gold Price) বাড়বে এই আশঙ্কা গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে ঘুরপাক খাচ্ছিল। আন্তর্জাতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেকেই ধরে নিয়েছিলেন যে হলুদ ধাতুর দাম আরও ঊর্ধ্বমুখী হবে। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক উলটো। হঠাৎ করেই সোনার দামে বড়সড় পতন দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই দাম (Gold Price) কমার পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে। ডলার শক্তিশালী হওয়ার ফলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে সরে এসে অন্যান্য সম্পদে বিনিয়োগ করছেন। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন শহরে সোনার দামের (Gold Price) হালচালও বদলেছে। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,৩৬,৫৪০ টাকা(Gold Price) । একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১,৪৮,৯৬০ টাকা। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম (Gold Price) ২২ ক্যারাট সোনার দাম ১,৩৬,৬৯০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১১০ টাকা। অন্যদিকে মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৬,৫৪০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৮,৯৬০ টাকা।

   

দাম (Gold Price) কমার এই প্রবণতা সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। বিশেষ করে যাঁরা বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য সোনা(Gold Price) কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এটি একটি ভালো সুযোগ হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে, এই পতন স্থায়ী নাও হতে পারে। বাজারের পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, ফলে আগামী দিনে আবারও দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google