29 লক্ষ গ্রাহক বাড়াল BSNL, ঈর্ষান্বিত Jio-Airtel

বিগত দু’বছরে গ্রাহকের সংখ্যা তাৎপর্যপূর্ণ হারে কমতে দেখা গেছে। হ্য়াঁ বিএসএনএল-এর (BSNL) কথাই বলা হচ্ছে। প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির দাপাদাপিতে রীতিমত কোণঠাসা অবস্থা হয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটির। কিন্তু ২০২৪-এর জুলাইয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিগত দু’বছরে গ্রাহকের সংখ্যা তাৎপর্যপূর্ণ হারে কমতে দেখা গেছে। হ্য়াঁ বিএসএনএল-এর (BSNL) কথাই বলা হচ্ছে। প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির দাপাদাপিতে রীতিমত কোণঠাসা অবস্থা হয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটির। কিন্তু ২০২৪-এর জুলাইয়ে এসে সম্পূর্ণ উলটপূরাণ দেখা গেল। কমার বদলে ২৯ লক্ষ বেড়ে গেছে গ্রাহক। 

সূত্রের খবর, এ বছর জুনে বিএসএনএল ৭.৪০ লক্ষ গ্রাহক হারিয়েছিল। জুলাইয়ে Reliance Jio, Bharti Airtel ও Vodafone Idea (Vi) রিচার্জ প্ল্য়ানের খরচ বাড়িয়েছিল। সেই সুযোগের সদ্ব্য়বহার করতেই মাঠে নেমেছিল বিএসএনএল। 

   

এদিকে জুলাইয়ে জিও ৭ লক্ষ গ্রাহক হারিয়েছে। যেখানে জুনে ১৯.১ লক্ষ বেড়েছিল। আবার জুনে এয়ারটেলের গ্রাহকের সংখ্য়া ১২.৫ লক্ষ বাড়লেও জুলাইয়ে ১৬.৯ লক্ষ মানুষ এয়ারটেলের সিম ছেড়েছেন। অন্য়দিকে ভিআই এ বছর জুনে ৮.৬ লক্ষ গ্রাহকের পতন দেখেছে। 

রাস্তায় পিছলে যাবে না, ট্রাকশন কন্ট্রোল সহ সেরা 5 বাইক এগুলি

জুলাইয়ের ৩-৪ তারিখ নাগাদ রিলায়েন্স জিও রিচার্জ ট্য়ারিফের দাম বাড়ানোর ঘোষণা করার পর ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সেই পথ অনুসরণ করে। জিও-র ১২-২৫ শতাংশের তুলনায় সামান্য ব্যবধানে ট্যারিফ বাড়িয়েছে এয়ারটেল। এই সিদ্ধান্ত ২জি গ্রাহকদের মধ্য়ে প্রভাব ফেলেছিল। তাই এখন বিএসএনএল-এর (BSNL) পোয়া বারো।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google