এফসি গোয়া ছেড়ে মুম্বইয়ের পথে ব্র্যান্ডন ফার্নান্ডেস

এবার ও আইএসএলে যথেষ্ট দাপট থেকেছে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। আগের বছর বাকিংহামের তত্ত্বাবধানে দল আইএসএলের শিল্ড জিতলেও অল্পের জন্য হাতছাড়া হয় এই খেতাব। তবে এবার ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Brandon Fernandes

এবার ও আইএসএলে যথেষ্ট দাপট থেকেছে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। আগের বছর বাকিংহামের তত্ত্বাবধানে দল আইএসএলের শিল্ড জিতলেও অল্পের জন্য হাতছাড়া হয় এই খেতাব। তবে এবার মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে এই খেতাব নিশ্চিত করেছে পেট্রো ক্র্যাটকির ছেলেরা। কিন্তু শিল্ড হাতছাড়া হওয়ার আফশোস এখনো রয়ে গিয়েছে তাদের।

আগামী মরশুমে সেই খেতাব জয় করে এএফসির টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথমেই তাদের নজর গিয়ে পড়েছিল অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এফসি গোয়ায় দিকে।

   

তাদের দলের অন্যতম দাপুটে ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেসের দিকে নজর ছিল তাদের। হিসেব অনুযায়ী চলতি মাসের শেষ পর্যন্ত এফসি গোয়া দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ভারতীয় দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে এরপরেই গোয়া ছাড়বেন তিনি। বিশেষ সূত্র মারফত খবর, নতুন মরশুম থেকেই তিনি খেলবেন পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির জার্সিতে।

তারফলে, প্রায় সাত বছর পর নিজের পুরোনো দলে ফিরছেন ব্র্যান্ডন ফার্নান্ডেস। যা নিঃসন্দেহে খুশি করতে চলেছে সমর্থকদের। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে মোট কুড়িটি অ্যাপিয়ারেন্সে ৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট থেকেছে এই ফুটবলারের। এছাড়াও বিগত মরশুম গুলোতেও অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের। চার বছরের চুক্তিতে পুরোনো দলে ফিরছেন তিনি।

ব্র্যান্ডনের উপস্থিতি এবার যথেষ্ট শক্তিশালী করে তুলবে মুম্বাই ব্রিগেডকে‌। এছাড়াও একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে দলের কোচ পেট্রো ক্র্যাটকির নির্দেশ মতোই ফুটবলার চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google