ভারতের বাজারে দ্রুত লঞ্চ হতে চলেছে বিএমডব্লি ইলেকট্রিক স্কুটার CE04

ভারতের বাজারের জন্য প্রকাশ্যে এল বিএমডব্লিউ মোটোরাড দ্বারা প্রকাশিত ইলেকট্রিক স্কুটার (BMW electric scooter) CE04-এর টিজার ভিডিয়ো। যা ১১-১২ ডিসেম্বরের মধ্যে ভারতে এটি লঞ্চ হবে বলে নিশ্চিত করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
BMW electric scooter CE04

ভারতের বাজারের জন্য প্রকাশ্যে এল বিএমডব্লিউ মোটোরাড দ্বারা প্রকাশিত ইলেকট্রিক স্কুটার (BMW electric scooter) CE04-এর টিজার ভিডিয়ো। যা ১১-১২ ডিসেম্বরের মধ্যে ভারতে এটি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।আমেরিকা সহ বিশ্বের নানা দেশে স্কুটারটি বিক্রি হচ্ছে। যার মূল্য ১১,৭৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯.৭১ লক্ষ টাকা।

২০২০-তে BMW CE04-এর নমুনা মডেলটি প্রথমবার প্রদর্শিত হয়েছিল। এরপর ২০২১-এ এর প্রোডাকশন ভার্সনের ঝলক দেখানো হয়। তবে কনসেপ্ট মডেলের সাথে চূড়ান্ত মডেলটির বেশকিছু মিল রয়েছে। ডিজাইনের দিক এতে ফিচারিস্টিক ধাঁচ দৃশ্যমান। প্রযুক্তির নিরিখে এটি বর্তমানে বিশ্বের অন্যতষ সেরা বৈদ্যুতিক স্কুটার।

   

CE04-এর পাওয়ারট্রেনের প্রসঙ্গে বললে, এর ব্যাটারি এবং পেছনের চাকার মাঝামাঝিতে একটি পার্মানেন্ট ম্যাগনেট মোটর প্রতিস্থাপিত রয়েছে। যা থেকে সর্বোচ্চ ৪২ বিএইচপি শক্তি এবং ৬২ এনএম টর্ক উৎপন্ন হয়। ১২০ কিমি/ঘন্টার সর্বাধিক গতিবেগ যুক্ত এই প্রিমিয়াম স্কুটারটি ২.৬ সেকেন্ড ০-৫০ কিমি/ঘন্টার গতি তুলতে সক্ষম। এর ফ্লোরবোর্ডের নিচে অবস্থিত একটি ৮.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম ব্যাটারি। ২.৩ কিলোওয়াট চার্জার দ্বারা এটি সম্পূর্ণ চার্জ হতে ৪.২০ ঘন্টা এবং ৬.৯ কিলোওয়াট চার্জারে ৪০ মিনিট সময় নেয়। সংস্থার দাবি সিই০৪-এর সর্বোচ্চ রেঞ্জ ১৩০ কিমি।

BMW CE04-এ উপস্থিত ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং তিনটি রাইডিং মোড – ইকো, রোড এবং রেইন। তবে ডায়নামিক ট্রাকশন কন্ট্রোল এবং ডায়নামিক রাইড মোড বিকল্প অফার হিসাবে বেছে নেওয়া যায়। ই-স্কুটারটিতে আছে একটি বৃহৎ ১০.২৫ ইঞ্চি এইচডি টিএফটি ডিসপ্লে। যা স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। এতে নেভিগেশন এবং রাইডিং ফাংশন – দুটি ভিন্নভাবে ফুটে উঠবে।বিএমডব্লিউ-র বৈদ্যুতিক স্কুটারটি দু’চাকায় ১৫ ইঞ্চি হইলে ১২০ সেকশন টায়ার এবং সামনে ১৬০ সেকশন টায়ারে ছুটবে। এতে রয়েছে ৩৫ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং একটি প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক রিয়ার সাসপেনশন। সামনে দেওয়া হয়েছে ২৬৫ মিমি এবং পেছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google