বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে থানায় বিজেপির প্রবীণ নেতার অভিযোগ

পাঁশকুড়া: বিজেপি নেতা (BJP Leader) তথা বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দফায় দফায় প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন পাঁশকুড়া বিজেপির প্রবীণ নেতা ...

By Sandipa Sil

Published:

Follow Us
new-manipur-chief-minister-yumnam-khemchand-singh-bjp

পাঁশকুড়া: বিজেপি নেতা (BJP Leader) তথা বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দফায় দফায় প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন পাঁশকুড়া বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টে নারায়ণ কিঙ্কর মিশ্রকে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ ওঠে সিন্টু সেনাপতির বিরুদ্ধে।

নারায়ণ কিঙ্কর মিশ্রর অভিযোগ তাকে প্রার্থী ও উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দফায় দফায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়েছে সিনটু সেনাপতি। একটা সময় নারায়ন বাবুকে সল্টলেকে আটকে রেখে তার জমিজমা বিক্রি করিয়ে সিন্টু আর তার দলবল জোর জবরদস্তি করে টাকা হাতিয়েছেন এমন অভিযোগ।

   

এই ঘটনা শমীক ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েও কোন লাভ হয়নি। তাই তিনি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। এমনকি সমস্ত টাকা ১০ টাকার স্ট্যাম্প পেপারে ফেরত দেওয়ার লিখিত আশ্বাস দিলেও তিনি টাকা ফেরত চাইলে তার মাথায় সিন্টু আর তার দলবল মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে এমনটাই নারায়ন বাবু অভিযোগ করেন।

নারায়ণ কিঙ্কর মিশ্র তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। কে এই নারায়ণ কিঙ্কর মিশ্র?? নারায়ণ কিঙ্কর মিশ্র তিন বার বিজেপির প্রার্থী হয়েছিলেন বিধানসভার। তবে তিন বারি হেরেছেন, ৩৩ বৎসর ধরে বিজেপি দল করছেন। বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র বিজেপি নেতাদের এই কীর্তি কলাপে আতঙ্কিত।

তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি নেতা সিন্টু সেনাপতি সব অভিযোগ অস্বীকার করেছেন।তার দাবি নারায়ণ কিঙ্কর মিশ্র বিজেপির কেউ না। আর যেহেতু সামনে ২০২৬ বিধানসভার ভোট আসছে তাই নারায়ণ কিঙ্কর মিশ্র তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাকে বদনাম করতে চাইছে৷  পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা সেক সমিরুদ্দিন বিজেপি নেতাদের এই কীর্তিকে কটাক্ষ করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google