শিক্ষা দফতর চোরেদের আড্ডা, বেনজির আক্রমণে দিলীপ

এক হাজার টাকা বিনিয়োগ টাকা বিনিয়োগ করলে কোটিপতি হওয়ার কথা গতকাল খড়গপুরের কর্মসূচি থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, দরকার হলে একটা ঝালমুড়ির কৌটো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dilip Ghosh

এক হাজার টাকা বিনিয়োগ টাকা বিনিয়োগ করলে কোটিপতি হওয়ার কথা গতকাল খড়গপুরের কর্মসূচি থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, দরকার হলে একটা ঝালমুড়ির কৌটো নিয়ে নেবেন। একটু বাদাম-ছোলা দিয়ে দেবেন। দারুণ বিক্রি হবে। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। মুখ্যমন্ত্রীর সেই কথাকেই পাল্টা কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

মেদিনীপুরের সাংসদের কথায়, রাজ্যে যখন আর কোনো দিশা থাকে না, তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয়। সরকার দুর্নীতিতে ডুবে গেছে। লক্ষ্য নেই। উদ্দেশ্য নেই। রোড ম্যাপ নেই। ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম। পুরো ঢপবাজি দিয়ে চলছে। ওদিকে কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছেন। এদিকে মমতা মুখ থুবড়ে পড়েছেন।

   

পুজোর আগে ৩০ হাজার চাকরি হবে। একইসঙ্গে ১ লক্ষ কর্মসংস্থানের কথাও ঘোষণা করেছেন তিনি। এবার তা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা। তাঁর কথায়, আপনার উপস্থিতির জন্য প্রতি মাসে এগারো হাজার? কিসের চাকরি? কিসের ট্রেনিং? সব কোম্পানিকে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে কথা না শুনলে টাটার মতো পরিণতি হবে। এইভাবে বাংলার ছেলেদের বেকুব বানানো হচ্ছে।

অন্যদিকে গতকাল শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, কল্যাণময় গ্রেফতার ভাবুন একবার। রাজ্যের ছেলেমেয়েরা যার হাত থেকে জীবনের প্রথম সার্টিফিকেট নিয়েছে, সে আজ ছুরির দায়ে জেলে। যে লোকের জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী জেলে। গোটা শিক্ষা দফতর চোরেদের আড্ডা। বাংলার কপালে এরকম খারাপ সময় আগে আসেনি

একইসঙ্গে কয়লাকাণ্ডে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির সিআইডি তলব নিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে জিতেন তিওয়ারি ছিলেন। রাজ্যে সিআইডিও ছিল। হঠাৎ কেন মনে হল উনি কয়লা কাণ্ডে যুক্ত? আগে কেন মনে হয়নি। কি দেখাতে চাইছে? এরাই কয়লা চোরকে টাকা পাঠিয়ে দিত। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এরপর সিআইডি তদন্ত ধোপে টিকবে কি? এগুলো আমাদের ডিস্টার্ব করার চেষ্টা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google