Dilip Ghosh: ‘পুলিশকে পোষা কুকুর’ বললেন দিলীপ, দেখুন ভিডিও

লোকসভা ভোটের মুখে নতুন করে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোটের আবহে তিনি রাজ্য পুলিশকে ‘পোষা কুকুর’ বললেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
dilip ghosh attacked by tmc in mantshwar burdwan , রণক্ষেত্র মন্তেশ্বর, আক্রান্ত দিলীপ! কনভয়ের সামনে শুয়ে পড়লেন তৃণমূল সমর্থকরা, গাড়ি ভাঙচুর

লোকসভা ভোটের মুখে নতুন করে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোটের আবহে তিনি রাজ্য পুলিশকে ‘পোষা কুকুর’ বললেন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী।

দিলীপ ঘোষের নিশানায় নতুন করে সন্দেশখালি (Sandeshkhali)) ইস্যু। আজ পশ্চিম বর্ধমানে ছিলেন দিলীপ। এরপর সন্দেশখালির ঘটনায় এফআইআর দায়ের হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “পুলিশ আর কী করবে, ওরা পোষা কুকুরের মতো তবেদারি করবে। এ ছাড়া তারা আর কিছু করতে পারবে না। পুলিশের নাকের ডগায় নারীদের প্রতি অন্যায় আচরণ করা হতো। পুলিশ তৃণমূলের চামচগিরি করছে। শাহজাহান ও তার চামচে হাত দেওয়ার শক্তি পুলিশের ছিল না। এখানে কিছু দুষ্কৃতী আছে যারা তৃণমূলের নেতা, পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।”

   

সাম্প্রতিক সময়ে সন্দেশখালির ঘটনায় পরপর ভিডিও ভাইরাল হয়, যা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। সন্দেশখালি ভিডিও কাণ্ডে বিজেপির গঙ্গাধর কয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মূলত তৃণমূল নেতার করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। এই অভিযোগপত্রে নাম রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্ররও। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google