Birbhum: অভিষেকের বুস্টার ডোজেও নীরব তৃণমূল, সিউড়ির বাম-কং সমাবেশে বিরাট ধসের ইঙ্গিত

তৃণমূল কংগ্রেস (TMC) নেতাদের প্রতি অভিষেকের বার্তা বীরভূমের (Birbhum) সব আসন চাই। আর সিউড়ির সমাবেশে তৃণমূল-বিজেপিতে বিরাট ধস নামার ইঙ্গিত দিচ্ছেন জেলার সিপিআইএম (CPIM) ও কংগ্রেস (Congress) নেতৃত্ব। ...

By Rana Das

Published:

Follow Us
anubrata_jial

তৃণমূল কংগ্রেস (TMC) নেতাদের প্রতি অভিষেকের বার্তা বীরভূমের (Birbhum) সব আসন চাই। আর সিউড়ির সমাবেশে তৃণমূল-বিজেপিতে বিরাট ধস নামার ইঙ্গিত দিচ্ছেন জেলার সিপিআইএম (CPIM) ও কংগ্রেস (Congress) নেতৃত্ব। প্রবল দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। এর মধ্যে সিউড়িতে বাম ও কংগ্রেসে সমাবেশ থেকে রাজনৈতিক মহলে তীব্র কৌতুহল তৈরি হয়েছে। দুটি দলের তরফে এই সমাবেশ ঘিরে সিউড়ি গরম।

পঞ্চায়েত ভোটের আগে একাধিক জেলায় শাসক দল তৃ়ণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি ছেড়ে বামফ্রন্ট আর কংগ্রেসে যোগদান চলছে। বীরভূম জেলায় তৃ়ণমূল ত্যাগের হিড়িক বারবার লক্ষ্য করা গেছে।

   

বীরভূম জেলা সিপিআইএমের তরফে জানানো হয়েছে সমাবেশে থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা কংগ্রেস জানিয়েছে, সমাবেশে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলার তদন্তে বিপুল বেআইনি টাকা লেনদেনে অভিযুক্ত হয়ে তিহার জেলে বন্দি। জেলে আছেন অনুব্রতর কন্যা সুকন্যা। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার নেতারা সিউড়িতে বাম-কংগ্রেস জনসভা নিয়ে নীরব। একইভাবে নীরব বিধানসভায় বিরোধী দল বিজেপি।

তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে দলীয় প্রার্থী বাছাইয়ের গণভোট লুঠ ঘিরে বিব্রত খোদ মুখ্যমন্ত্রী। বীরভূমের সব আসনেই দলের জয় চাই বলে বার্তা দিয়েছেন অভিষেক।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google