নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টি, কোথায় কবে ভারী বর্ষণ?

কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ। এর প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের আকাশে। বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। শুক্রবার সকালে কিছুটা রোদের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bengal Rain Forecast

কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ। এর প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের আকাশে। বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। শুক্রবার সকালে কিছুটা রোদের দেখা মিললেও, আকাশ জুড়ে মেঘের ভিড়। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রাজ্যের বহু জেলায়।

কলকাতা ও আশেপাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।

   

উত্তরবঙ্গেও বৃষ্টির হাতছানি Bengal Rain Forecast

 

শুধু দক্ষিণবঙ্গই নয়, আজ থেকে ২ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার হুগলি, দুই ২৪ পরগনা ও দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে৷ সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে নামতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়৷ বজ্র-সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

তাপমাত্রা থাকছে একই জায়গায়

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গ— দুই অংশেই আপাতত তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

শহর কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ৷ ফলে গরমে অস্বস্তি কিছুটা লাঘব পেলেও, আর্দ্রতা-জনিত অস্বস্তি থেকেই যাচ্ছে।

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google