কে বসবে ক্ষমতার চেয়ারে, বিএনপি নাকি জামায়াত জোট? যা বলছে সমীক্ষা

ঢাকা: আজ বৃহস্পতিবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আজ অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bangladesh election results prediction

ঢাকা: আজ বৃহস্পতিবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আজ অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে আজ ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে হাসিনা-পরবর্তী বাংলাদেশে ক্ষমতায় আসছে বিএনপি নাকি জামায়াতে ইসলামী জোট।

ভোটের মাঠের সমীক্ষা ও জনমত

নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। বিভিন্ন সংস্থা নির্বাচনের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে।

   

সংবাদ সংস্থা ডেইলি স্টারের বরাত দিয়ে প্রকাশিত ইমিনেন্স অ্যাসোসিয়েটসের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সমীক্ষা অনুযায়ী, বিএনপি ২০৮টি আসন পেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৪৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টি ৩টি, নির্দলীয় প্রার্থীরা ১৭টি এবং অন্যান্যরা ৪টি আসন পেতে পারে। এই সমীক্ষা ৪১,৫০০ জন ভোটারের ওপর চালানো হয়, যেখানে ৬৬.৩ শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ করেছেন।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (IILD)-এর সমীক্ষায় লড়াই বেশ হাড্ডাহাড্ডি। ৬৩,১১৫ ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গিয়েছে, বিএনপি ৪৪.১ শতাংশ ভোট এবং জামায়াত জোট ৪৩.৯ শতাংশ ভোট পেতে পারে। আসন সংখ্যার দিক থেকে জামায়াত জোট ১০৫টি এবং বিএনপি ১০১টি আসনে নিশ্চিত জয়ের অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতি Bangladesh election results prediction

সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google