কয়েকদিন পরেই চোখ ধাঁধানো বাইক আনছে বাজাজ, বুকিং না করলে আফশোস

বাজাজ ও ট্রায়াম্ফ যৌথ উদ্যোগে তাদের প্রথম মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। ভারতে ৫ জুলাই বাইকটির লঞ্চ করা হবে। লঞ্চের আগে সোশ্যাল মিডিয়াতে তাদের এই মডেলটির প্রথম টিজার প্রকাশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাজাজ ও ট্রায়াম্ফ যৌথ উদ্যোগে তাদের প্রথম মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। ভারতে ৫ জুলাই বাইকটির লঞ্চ করা হবে। লঞ্চের আগে সোশ্যাল মিডিয়াতে তাদের এই মডেলটির প্রথম টিজার প্রকাশ করেছে।

খবর অনুযায়ী, এই মডেলটি বাজারে ২৭ জুন উন্মোচিত হবে।

   

দীর্ঘদিন ধরেই বাজাজ-ট্রায়াম্ফের এই বাইক লঞ্চের জন্য প্রস্তুতি চলছিল। এই মডেল রোডস্টার এবং স্ক্র্যাম্বলার বডি স্টাইলে। এটি ৩৫০ থেকে ৪০০ সিসি সেগমেন্টে থাকবে। KTM-এর মতো ট্রায়াম্ফের সাথেও বাজাজ অংশীদারীত্বে টু-হুইলার তৈরি করবে।

ভারত থেকে বিদেশের বাজারে রপ্তানি করা হবে বাইকটি। এই মডেলটির হাত ধরে একাধিক দেশে পা রাখবে সংস্থাদ্বয়।মনে করা হচ্ছে, সিঙ্গেল সিলিন্ডার বড় ইঞ্জিনের মোটরসাইকেলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জোরদার।

ভারতে বাজাজ-ট্রায়াম্ফের আসন্ন রোডস্টার এবং স্ক্র্যাম্বলার মডেলের দাম ২.৫-৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে।

এদের প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Royal Enfield Scram 411, Yezdi Scrambler, Zontes GK 350, আসন্ন Harley-Davidson X440 ও Royal Enfield Hunter 450।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google