FIH Pro League : ক্রিকেটের পর এবার হকির মাঠেও ভারতকে কড়া টক্কর দিয়ে হারাল অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার এফআইএইচ প্রো লীগের (FIH Pro League) ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬-৪ গোলে হেরে গেল ভারত (India vs Australia)। ২-০ গোলে পিছিয়ে থেকে ফিরে এসে হাফ টাইমে ৪-২ ব্যবধানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
India Men's Hockey Team Geared Up for FIH Hockey Pro League

বৃহস্পতিবার এফআইএইচ প্রো লীগের (FIH Pro League) ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬-৪ গোলে হেরে গেল ভারত (India vs Australia)। ২-০ গোলে পিছিয়ে থেকে ফিরে এসে হাফ টাইমে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Hockey India)। শেষ পর্যন্ত ৬-৪ গোলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। 

কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করল অস্ট্রেলিয়া। খেলার মাঠে অস্ট্রেলিয়ার সময় এখন ভালোই যাচ্ছে। ক্রিকেটের পর এবার ফুটবলেও ভারতকে টেক্কা দিল অস্ট্রেলিয়া।

   

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন Govers Blake। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে আবারও অস্ট্রেলিয়ার গোল। আবারো সেই ব্লেক। 

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর পাল্টা মার দিতে শুরু করে ভারত। ব্লেকের জোড়া গোলের জবাবে হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল। দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ভারতের বাকি গোল দুটি করেছেন সুখজিৎ সিং ও মনদীপ সিং। 

মিনিট এগারো দুই গোলের লিড বজায় রেখেছিল ভারত। তারপর অস্ট্রেলিয়ার কামব্যাক। আঠারো মিনিটের স্পেলে চার গোল। অস্ট্রেলিয়ার পক্ষে ৬-৪ গোলে শেষ হল ম্যাচ। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google