Australia: তৃতীয়বারের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে অরাজি অস্ট্রেলিয়া

আগস্টে অস্ট্রেলিয়া (Australia) ও আফগানিস্তানের (Afghanistan) মধ্যে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও অজিরা এখন এই সিরিজ খেলতে রাজি নন। যার জেরে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান ক্রিকেট। আফগানিস্তানের সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Australia vs Afghanistan

আগস্টে অস্ট্রেলিয়া (Australia) ও আফগানিস্তানের (Afghanistan) মধ্যে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও অজিরা এখন এই সিরিজ খেলতে রাজি নন। যার জেরে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান ক্রিকেট। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ না খেলার কারণও জানা গিয়েছে। এই দুই দলকে শেষবার ওয়ানডে বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল।

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাতিলের খবরটি মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে। এই প্রথম নয়, এর আগেও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আফগানিস্তানে তালিবাস শাসন শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া তিনবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করেছে।

   

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘তালিবান শাসনের অধীনে দেশটিতে মেয়েদের মানবাধিকারের অবনতির কারণে আগস্টে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করা হবে।’ গত তিন বছরে এই নিয়ে তৃতীয়বার আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানাল অস্ট্রেলিয়া।

An update to our Aussie men’s team schedule ⬇️

CA will continue its commitment to the participation of women and girls cricket around the world and will work closely with the ICC and the Afghanistan Cricket Board to resume bilateral matches in the future. pic.twitter.com/OIO5PLjle5

— Cricket Australia (@CricketAus) March 19, 2024

প্রথমত, ২০২১ সালে টেস্ট সিরিজে আফগানিস্তানের সঙ্গে তৃতীয় টেস্ট খেলতে অরাজি ছিল অস্ট্রেলিয়া। এরপর ওয়ানডে সিরিজও খেলতে চায়নি অস্ট্রেলিয়া। ২০২১ সালের ওয়ানডে সিরিজটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিরিজ বাতিল হওয়ার পর অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে বেশ অখুশি ছিলেন আফগানিস্তানের তারকা খেলোয়াড় রশিদ খান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google