ATK Mohun Bagan ক্লাবের পছন্দের ফুটবলারকে দলে নিতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল

খুব সম্প্রতি শোনা গেছিলো দলের মাঝমাঠ’কে শক্তিশালী করতে নর্থ ইস্ট ইউনাইটেডের মনিপুরি মিডফিল্ডার ইমরান খান’কে দলে পেতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । এবার দলবদলের বাজারে চিরপ্রতিদ্বন্দ্বী ...

By Rana Das

Published:

Follow Us
Imran Khan

খুব সম্প্রতি শোনা গেছিলো দলের মাঝমাঠ’কে শক্তিশালী করতে নর্থ ইস্ট ইউনাইটেডের মনিপুরি মিডফিল্ডার ইমরান খান’কে দলে পেতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । এবার দলবদলের বাজারে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরূন শিবির’কে প্রতিদ্বন্দ্বীতা দিতে আসরে নেমেছে ইস্টবেঙ্গল।চুক্তি সমস্যা মেটেনি।তাও এবছর ইমামি’কে ইনভেস্টের হিসেবে নিয়ে এনে ভালো দল গড়তে বদ্ধপরিকর লাল হলুদ শিবির।

শোনা যাচ্ছে ইমরান’কে দলে পেতে তার বর্তমান ক্লাবের সাথে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল। ইমরানের সাথে একবছরের চুক্তি বাকী নর্থ ইস্টের, তবে ভালো ট্রান্সফার ফি পেলে তাকে ছেড়েও দিতে পারে তার বর্তমান ক্লাব।

   

ইমরানের কেরিয়ারের শুরু’টা কলকাতার মহামেডানের হয়ে।এরপর গোয়া , তারপর লোনে গোকুলাম কেরালা এবং মোহনবাগানে এসেছিলেন।কিন্তু ২০১৯ সালে সবুজ মেরুনের হয়ে খুব বিশেষ খেলার সুযোগ পাননি তিনি।

অবশ্য ইমরান যদি মোহনবাগানে যায় তাহলে সেখানে তিনি পর্যাপ্ত গেম টাইম পাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।তাই তার সবুজ মেরুনের পথে যাওয়াটা স্পষ্ট নয়। এমন সময় তাকে দলে তুলে নিয়ে ইস্টবেঙ্গল বাজিমাত করতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google