ATK Mohun Bagan : ‘ধন্যবাদ’, তারকা ফুটবলারকে বিদায় জানাল ক্লাব

জল্পনার অবসান। মাইকেল সুসাইরাজকে (Micheal Soosairaj) বিদায় জানাল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শনিবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এটিকে মোহন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ATK Mohun Bagan

জল্পনার অবসান। মাইকেল সুসাইরাজকে (Micheal Soosairaj) বিদায় জানাল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শনিবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

সামাজিক মাধ্যমে এটিকে মোহন বাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্লাব ছাড়ছেন মাইকেল সুসাইরাজ। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছা। তোমার অবদানের জন্য ধন্যবাদ সুসাই।’ (Here’s wishing @soosairajmichal all the very best as he departs the club. Thank you so much for your contributions, Soosai)।

   

মাইকেল সুসাইরাজের ফুটবল স্কিল বা দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। অল্প সময়ে ভারতীয় ফুটবল মহলে নিজেকে চিনিয়েছেন। আবার দ্রুত চলে গিয়েছেন প্রচারের আলোকের বাইরে। যার অন্যতম কারণ চোট সমস্যা। ফিটনেসের কারণে বারংবার ছিটকে গিয়েছেন প্রথম একাদশের বাইরে। নতুন মরশুম শুরু হওয়ার আগেও সুসাইরাজের ফিটনেস নিয়ে একটু হলেও আশঙ্কা ছিল ফুটবল প্রেমীদের মনে।

জানা গিয়েছে মাইকেল সুসাইরাজ এখন একেবারে ফিট। নামে নেমে ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয়। এই খবর প্রকাশ্যে আশার পরেই তাঁর দল বদল করার সম্ভাবনা জোর পেয়েছিল। মনে করা হচ্ছে, এটিকে মোহন বাগান থেকে তিনি যোগ দিতে পারেন ওড়িশা ফুটবল ক্লাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google