ইস্টবেঙ্গলের তারকা ফুটবলারকে ছিনিয়ে নিতে চাইছে ATK মোহনবাগান

ট্রান্সফার বাজারে আগুনে ঘি ঢেলেছে ইস্টবেঙ্গল এফসির তারকা ফুটবলার জর্ডন ও’ডোহার্টিকে (Jordan O’Doherty) নিয়ে। সূত্রে খবর, ATKমোহনবাগান (ATK Mohun Bagan) ডোহার্টিকে পেতে ঝাঁপিয়েছে। জানা গিয়েছে,মোটা অঙ্কের টোপ দিয়েছে ...

By Rana Das

Published:

Follow Us
Jordan O'Doherty

ট্রান্সফার বাজারে আগুনে ঘি ঢেলেছে ইস্টবেঙ্গল এফসির তারকা ফুটবলার জর্ডন ও’ডোহার্টিকে (Jordan O’Doherty) নিয়ে। সূত্রে খবর, ATKমোহনবাগান (ATK Mohun Bagan) ডোহার্টিকে পেতে ঝাঁপিয়েছে।

জানা গিয়েছে,মোটা অঙ্কের টোপ দিয়েছে ATKমোহনবাগান অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার শিবিরে যোগদানের উদ্দ্যেশে। অফিসিয়ালি এই ইস্যুতে কোনও পক্ষই মুখ খুলতে নারাজ। তবে তারকা এই স্ট্রাইকারকে ছিনিয়ে নেওয়ার খবর পেতেই আসরে নেমেছে ইস্টবেঙ্গল কর্তারা।

   

সূত্রে খবর,ATK মোহনবাগানের অফার নিয়ে দলের ফুটবলার জর্ডন ও’ডোহার্টির সঙ্গে কথা হয়েছে লাল হলুদ ব্রিগেডের কর্তাদের। ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তা এই ইস্যুতে ডোহার্টির সঙ্গে আরও একবার আলোচনায় বসবে।

রেড এন্ড গোল্ড ব্রিগেডের নিয়মিত সদস্য অজি এই স্ট্রাইকারকে নিতে ঝাঁপিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগান এই খবরের জেরে ইস্টবেঙ্গল শিবিরেও চাঞ্চল্য ছাড়িয়েছে।ডোহার্টির ফুটবল এজেন্টের মাধ্যমে এই অফার করা হয়েছে এমনটাই সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

তবে অজি স্ট্রাইকার শীতকালীন ট্রান্সফার উইন্ডো সেশনে ক্লাব বদল করবেন না কি ইস্টবেঙ্গলে থেকে যাবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে এটা ঠিক যে, ট্রান্সফার বাজারের আবহে কলকাতা ময়দানে ১৯৮০-১৯৯০ এর সময়কালের হাড়হিম করে দেওয়া দলবদল করার মুহুর্তের উত্তেজনা ফিরে এসেছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google