ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আনোয়ার? দেখে নিন লাইন-আপ

কলকাতা: আলটিন আসিয়ারের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। প্রায় ৯ বছর পর এশিয়ান টুর্নামেন্টে ফিরল লাল হলুদ ব্রিগেড। প্রিয় দলের প্রথম একাদশ দেখার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Anwar Ali's Move to East Bengal FC

কলকাতা: আলটিন আসিয়ারের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। প্রায় ৯ বছর পর এশিয়ান টুর্নামেন্টে ফিরল লাল হলুদ ব্রিগেড। প্রিয় দলের প্রথম একাদশ দেখার জন্য মুখিয়ে ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রকাশ্যে আলটিন আসিয়ারের (Altyn Asyr) স্টার্টিং ইলেভেন।

ফ্রি’তে মিলছে কলকাতা ডার্বির টিকিট, কোথায়-কীভাবে পাবেন?

   

এএফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের উত্তেজনা বৃদ্ধি করেছিল আনোয়ার আলি (Anwar Ali) ইস্যু। আনোয়ার আলটিন আসিয়ারের বিরুদ্ধে খেলবেন কি না সে ব্যাপারে প্রশ্ন ছিল লাল হলুদ সমর্থকদের মধ্যে। ভারতের অন্যতম সেরা উঠতি ডিফেন্ডারকে বাদ রেখেই অবশ্য এদিনের প্রথম একাদশ সাজিয়েছেন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত।

আলটিন আসিয়ারের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ:

লালছুংনুঙ্গা, মাদিহ তালাল, নন্দকুমার শেখর, মহম্মদ রকিপ, প্রভুসুখন সিং গিল, ডেভিড লালাংসাঙ্গা, হিজাজি মাহের, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, মহেশ সিং নাওরেম, জনাথনপুইয়া মার্ক।

মশাল জ্বললেও বাড়ল চিন্তা, ডার্বির আগে ‘অক্সিজেন’ ইস্টবেঙ্গলে

রিজার্ভ বেঞ্চ:

প্রভাত লাকরা, জিকসন সিং, দিমিত্রিয়স পেত্রাতস, ক্লেইটন সিলভা, দেবজিৎ ঘোষ, আদিত্য পাত্র, গুরসিমরত সিং গিল, তন্ময় দাস, আমন সিকে, মনতোষ চাকলাদার, আজাদ সাহীম, বিষ্ণু পিভি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google