Kolkata, May 19: মঙ্গলবার ‘রেস টু প্লে অফ’এ ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছে রাজস্থান। আর তার সাথে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এল চতুর্থ স্থানে। প্লে-অফে ওঠার জন্য তাদের আর আগামী ম্যাচটি জিতলেই হবে।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তোলে। যা একটি ভালো স্কোর। আর এত বড় রানের ভিত্তি গড়েছেন মিচেল মার্শ। তিনি ৫৭ বলে ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ৫টি ছয়।
এছাড়া লখনউ সুপার জায়ান্টসের হয়ে অনবদ্য ইনিংস খেলেন যশ ইংলিশ। তাঁর ২৯ বলে ৬০ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়। তবে অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট থেকে আজও খুব একটা রান আসেনি। তিনি ২৩ বলে ৩৫ করেই সাজঘরে ফেরেন। এছাড়া নিকোলাস পুরান স্কোরবোর্ডে ১৬ রান যোগ করেন।
জবাবে রান তাড়া করতে এই রান সহজেই তুলে ফেলে রাজস্থান রয়্যালস। নেপথ্যে দলের তরুণ তারকা বৈভব সূর্যবংশী। তাঁর মাত্র ৩৮ বলে ৯৩ রানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দল গুরুত্বপূর্ণ এই জয় পেয়েছে। তাঁর ব্যাট থেকে ৭টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি ছিল যেন পুরো সিনেমা।
এছাড়া তাঁকে সম্পূর্ণরূপে সঙ্গে দেন আজকে দলকে নেতৃত্ব দেওয়া ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। যশস্বীর ২৩ বলে ৪৩ এবং ধ্রুবের ৩৮ বলে ৫৩ রান দলকে জয়ের কাছে পৌঁছে দেয়। এছাড়া প্রেটরিয়াস (৭) এবং শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ডোনোভান ফেরেইরা (১৬)।
বোলিংয়ের কথা বলতে গেলে, আজ উভয় দলই সেরকম নজর কাড়তে পারেনি। রাজস্থানের হয়ে ২টি উইকেট শিকার করেন যশ পুঞ্জা এবং মাত্র ১টি উইকেট নেন জোফ্রা আর্চার। তাছাড়া বাকি চার প্লেয়ার নিষ্ক্রিয়।
উল্টোদিকে, লখনউ-এর বোলিং ছিল আরও নিষ্প্রভ। মাত্র ১টি করে উইকেট ঝুলিতে ভরেছেন আকাশ সিং ও মহসিন খান। বাকিরা সম্পূর্ণ ব্যর্থ।




















