Assam flood situation: অসমে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৯০

অসমে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি (Assam flood situation)। ব্রহ্মপুত্রের নদীর জলে রাজ্যের বিরাট এলাকা প্লাবিত। জানা গিয়েছ, ইতিমধ্যে রাজ্যের ১২ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। অন্যদিকে বন্যার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
assam flood

অসমে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি (Assam flood situation)। ব্রহ্মপুত্রের নদীর জলে রাজ্যের বিরাট এলাকা প্লাবিত। জানা গিয়েছ, ইতিমধ্যে রাজ্যের ১২ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। অন্যদিকে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে,অসমের আগের চেয়ে অসমের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। এখনও অসমের ২৪টি জেলার ১২ লক্ষ ৩৩ হাজার মানুষ বন্যাকবলিত। জলের তলায় ২,৪০৬টি গ্রাম। ৩২ হাজার হেক্টরের বেশি চাষের জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বহু মানুষ ঘরছাড়া। উদ্ধারকাজ চলছে জোরকদমে।

   

অসমের কামরূপ, নওগাঁ, কাছাড়, ডিব্রুগড় গোলাঘাট, জোরহাট, মরিগাঁও, লখিমপুর, করিমগঞ্জ, দারাং, মাজুলি, তিনসুকিয়া অন্যতম। এএসডিএমএ আরও জানিয়েছে, রাজ্যের অনেক জেলাতেই নদীর জল কমেছে। রাজ্যে ৩০০ টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রবল বন্যায় প্লাবিত কাজিরাঙার মতো অভয়ারন্য। যারফলে বিপদে পড়েছে রাজ্যের সাড়ে ছ’লক্ষের বেশি পশু। কাজিরাঙায় মৃত্যু হয়েছে ১০টি গন্ডারকে। ১৫০টি হগ ডিয়ার-সহ ১৮০টি পশুর। ১৩৫টি পশুকে উদ্ধার করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google