Arvind Kejriwal: কেজরিওয়ালের জেরা চলছে,আম আদমিদের ঘেরাওয়ে দিল্লি গরম

আবগারি মামলায় অবশেষে ইডি জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) কেজরিওয়াল। তাঁর বাসভবনে চলছে তল্লাশি। আর বাইরে দলীয় সমর্থক অর্থাত আম আদমি পার্টির ঘেরাও শুরু। তাদের অভিযোগ, লোকসভা ...

By Rana Das

Published:

Follow Us

আবগারি মামলায় অবশেষে ইডি জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) কেজরিওয়াল। তাঁর বাসভবনে চলছে তল্লাশি। আর বাইরে দলীয় সমর্থক অর্থাত আম আদমি পার্টির ঘেরাও শুরু। তাদের অভিযোগ, লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে ভুয়ো মামলায় গ্রেফতারের চক্রান্তক করেছে কেন্দ্রের মোদী সরকার। এর আগে জমি কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করা হয়েছে হেমন্ত সোরেনকে। তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অভিযোগ দিল্লির আম আদমি পার্টির সরকার  ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দেয়। আপ সরকার সেই অভিযোগ মানেনি। তবে মদ লাইসেন্স নীতি পরে খারিজ করা হয়।

   

এই আবগারি দুর্নীতির মামলায় বারবার জেরা এড়িয়ে যাচ্ছিলেন কেজরিওয়াল। তিনি নিজেকে নির্দোষ বলে  দাবি করে পাল্টা অভিযোগ করেন ষড়যন্ত্র চলছে। আদালতে রক্ষাকবচ চেয়েছিলেন। তবে রক্ষাকবচ মেলেনি। এরপর ইডি অভিযান। আম আদমি পার্টি সূত্রে খবর, ভুয়ো তথ্যের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতারির যাবতীয় পরিকল্পনা চলেছে। রক্ষাকবচের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

দিল্লি সরগরম। আপ সমর্থকদের ক্ষোভ প্রবল। মুখ্যমন্ত্রীর সরকারি বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মুখোমুখি হয়েছেন আম আদমি  সমর্থকরা। ভিতরে ইডি জেরার মুখোমুখি কেজরিওয়াল। এই মামলায়  আপের নেতা সিসোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে তিহার জেলে রাখা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google