উচ্চ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে ক্লার্ক নিয়োগ, রইল বিজ্ঞপ্তি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ -এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Job

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ -এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। বিস্তারিত তথ্য উল্লেখ করা হল প্রতিবেদনে।

পদের নাম— LDC & UDC

   

মোট শূন্যপদ— ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সহ টাইপিং কোর্সের সার্টিফিকেট থাকা অবশ্যক। একইসঙ্গে আবেদনকারীকে ন্যূনতম 30wpm স্পিডে টাইপিং করার দক্ষতা রাখতে হবে। আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে।

বেতন
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের মাসিক বেতন শুরু হচ্ছে ১৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে, আপার ডিভিশন ক্লার্ক পদের মাসিক বেতন শুরু হচ্ছে ২৫,৫০০ টাকা থেকে।

বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন রেজিস্টার করতে পারবেন। এর জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদন পত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল, ২০২৪।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google