TSR: জওয়ানের যৌন লালসার শিকার নাবালক

সীমান্ত এলাকায় জওয়ানদের (TSR) বিরুদ্ধে বিভিন্ন সময়ে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে প্রায় সব ক্ষেত্রেই অভিযোগকারি ছিলেন মহিলারা। এবার সেই একই প্রকারের ঘটনায় অভিযোগ করল এক নাবালক।  জওয়ানের ...

By Rana Das

Published:

Follow Us
sexual harassment

সীমান্ত এলাকায় জওয়ানদের (TSR) বিরুদ্ধে বিভিন্ন সময়ে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে প্রায় সব ক্ষেত্রেই অভিযোগকারি ছিলেন মহিলারা। এবার সেই একই প্রকারের ঘটনায় অভিযোগ করল এক নাবালক।  জওয়ানের যৌন লালসার শিকার হতে হল এক নাবালককে।

শুক্রবার ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিশালগড় থানা এলাকায়। ওই এলাকার গোকুলনগরে অবস্থিত রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস(টিএসআর)-র ক্যাম্প। সেই ক্যাম্পের পাশে সুকান্ত নগর মার্কেট সংলগ্ন এক চা বাগানে টিএসআর জওয়ানের লালসার শিকার হতে হয়েছে ওই নাবালককে। যা ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

   

জানা গিয়েছে যে অভিযুক্ত ওই টিএসআর জওয়ানের নাম শ্যামল দাস। নাবালক অভিযোগ করেছেন যে খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে গকুলনগর আম্বেদকর স্কুল সংলগ্ন এলাকায় ওই জওয়ানের সঙ্গে দেখা হয় তার। বলপূর্বক ওই নাবালককে চা বাগানে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় টিএসআর জওয়ান শ্যামল দাস। নাবালকের চিৎকারে ভয়ে পালিয়ে যায় বাগানে থাকা অন্য ছেলেরা।

বাড়ি গিয়ে পরিজনদের সমস্ত ঘটনা খুলে বলে ওই নাবালক। তারপরেই তার পরিবারের লোকেরা ওই অভিযুক্ত জওয়ান শ্যামল দাসকে পাকরাও করে। শুরু হয় প্রহার। অল্প সময় পরে পুলিশ এসে ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। ওই অভিযুক্ত টিএসআর জওয়ানের কঠোর শাস্তির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google