Central Force: ফের শ্লীলতাহানির অভিযোগ! হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গাছে বেঁধে উত্তম-মধ্যম মার

ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (Central Force) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হাওড়ার পর এবার হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ উঠেছে। ভোটের ডিউটিতে এসেছিল আইটিবিপি-র ওই কনস্টেবল। অভিযোগ, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Assault-Representative

ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (Central Force) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হাওড়ার পর এবার হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ উঠেছে। ভোটের ডিউটিতে এসেছিল আইটিবিপি-র ওই কনস্টেবল। অভিযোগ, হুগলির জঙ্গিপাড়ায় ঘরে ঢুকে এক ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে।

মহিলার পরিবার ও প্রতিবেশীরা ওই জওয়ানকে ধরে ফেলেন। গাছে বেঁধে উত্তম-মধ্যম দেওয়া হয় তাকে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই জওয়ানকে আটক করেছে পুলিশ। তাকে গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

   

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উলুবেড়িয়ার পর এবার জাঙ্গিপাড়ায় এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যে রক্ষক সেই ভক্ষক। একটু খোঁজ নিলেই দেখা যাবে, ডিউটিতে এসে ওনারা পতিতালয়ে যাচ্ছেন।

Lok Sabha Election: মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন! ভোটের কাজ থেকে সরানো হল BSF জওয়ানকে

এর আগে হাওড়ায় উলুবেড়িয়ায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। রবিবার ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরে চুম্বনের অভিযোগ ওঠে ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। একই সঙ্গে অশালীন ইঙ্গিতের অভিযোগ। আজ, সোমবার ওই বিএসএফ জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

এই ঘটনাটি উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়া। ওই জওয়ানের বিরুদ্ধে বিএসএফের তরফে বিশেষ তদন্ত করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই ওই জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় এফআইআর দায়ের হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, রবিবার সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময় রাস্তা প্রায় ফাঁকা ছিল। আচমকাই উর্দিধারী অভিযুক্ত বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। কুপ্রস্তাবও দেন। প্রতিবাদ করেন ওই মহিলা।

Arjun Singh: ‘ভোটের আগের রাতে টাকা বিলি করেছেন তৃণমূল প্রার্থী’, বিস্ফোরক অভিযোগ অর্জুনের

অভিযোগ, সেই সময় আচমকা ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিএসএফ জওয়ান। ছুটে পালাতে গেলে তাঁকে জোর করে ধরে চুমুও খেয়ে নেন বলে অভিযোগ। তারপর ওই মহিলা ভয়ে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনেই কিছু লোকজন ছুটে এসে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন।

চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই ওই জওয়ানকে ধরে নিয়ে যায় তারা। ইতিমধ্যেই ওই মহিলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Ebrahim Raisi: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

আজ, সোমবার ২০ মে রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election)। কেন্দ্রগুলি হল – হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া।

রাজ্যের এই ৭টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ, প্রায় ৫৬ শতাংশ। মোট মাইক্রো অবজার্ভার রয়েছেন- ১ হাজার ৩৫০ জন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google