Weather: জোড়া ঘূর্ণাবর্তের টানে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

Weather: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, পাশাপাশি সেই এলাকাতেই বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত৷ এই জোড়া ফলায় বঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্রবার ...

By Rana Das

Published:

Follow Us

Weather: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, পাশাপাশি সেই এলাকাতেই বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত৷ এই জোড়া ফলায় বঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে৷বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভবনাও প্রবল রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।

সমুদ্রতল থেকে ৭.৬ কিমি পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে, এটা আগামী সময়ে উত্তর-পশ্চিম দিকে সরবে৷ যার জেরে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। নিম্নচাপে তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তর বঙ্গোপসাগরে। এদিকে এর জেরে কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি।

   

কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ৷ এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা উপকূলের এই দুই জেলাতে।
বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।

এ ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।

এদিকে উত্তরবঙ্গে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের পর থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ফের রবিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google