Sex Racket : স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলা সেক্স র‍্যাকেটের পর্দা ফাঁস

আবারও স্পা-সেন্টারের আড়ালে সেক্স র‍্যাকেট (Sex Racket) চক্রের সন্ধান মিলল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারিতে। পুলিশ জানিয়েছে, রেওয়ারির ধারুহেরা চকের কাছে থেকে একটি সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করা হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sex Racket

আবারও স্পা-সেন্টারের আড়ালে সেক্স র‍্যাকেট (Sex Racket) চক্রের সন্ধান মিলল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারিতে। পুলিশ জানিয়েছে, রেওয়ারির ধারুহেরা চকের কাছে থেকে একটি সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করা হয়েছে এবং এই ঘটনায় ১০ জন মহিলা সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অনৈতিক পাচার আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পলাতক ওই স্পা সেন্টারের মালিক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর গোপন সূত্র মারফত খবর পান যে ওই এলাকার একটি স্পা সেন্টারে অবৈধ কাজকর্ম চলছে। আর এই ঘটনার সঙ্গে কয়েকজন মহিলাও জড়িত আছেন।

   

ডিএসপি হংসরাজ বলেন, ‘আমরা আমাদের কনস্টেবলকে গ্রাহক হিসেবে স্পা-তে পাঠিয়েছিলাম। তিনি একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন এবং ভিতরে যেতে সক্ষম হয়েছিলেন যেখানে তিনি কিছু দম্পতিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর তাঁর কাছ থেকে একটি সংকেত পাওয়ার পরে, আমরা স্পাতে অভিযান চালিয়ে ১০ জন মহিলা সহ ১৩ জনকে গ্রেফতার করেছি।’ 

পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল মাথা কে তা এখনও অবধি শনাক্ত করা যায়নি। ধৃতরা অন্য রাজ্যের বাসিন্দা এবং তাদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google