Home Science News তালা ঝুলল বিরাটের রেস্তরাঁয়, কারণ কী?

তালা ঝুলল বিরাটের রেস্তরাঁয়, কারণ কী?

Virat Kohli

Kolkata, April 23: ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি দীর্ঘদিন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তার মধ্যে একটি জনপ্রিয় রেস্তরাঁ ব্র্যান্ড ‘One8 Commune’। অংশীদারিত্ব ছেড়ে দিলেও রেস্তরাঁটি বিরাটের নামেই খ্যাত। এবার বকেয়া টাকা না মেটানোয় তাঁরই রেস্তরাঁয় তালা ঝুলিয়ে গেল হাইকোর্ট। Virat Kohli

‘One8 Commune’-এর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে অবস্থিত শাখাটিতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ট্রিও হিলস হসপিটালিটি এই আউটলেট পরিচালনার দায়িত্বে ছিল। বাড়ির মালিকের অভিযোগ, দীর্ঘদিন বাড়ি ভাড়া ও অন্যান্য ভাড়া শোধ করেনি এই ম্যানেজমেন্ট কোম্পানি। এক সময় বকেয়া টাকা দাঁড়ায় ২ কোটিরও বেশি। বারবার নোটিশ পাঠান বাড়ির মালিক। তাতেও কাজ হয়নি। অবশেষে আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

   

তাছাড়া এই আউটলেট ঘিরে নানান অভিযোগ আগেই ছিল। সেফটি সংক্রান্ত নিয়ম না মানা, ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই ব্যবসা চালানো, সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য আইন লঙ্ঘনের মতো নানান অভিযোগ বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিক (BBMP) একাধিকবার নিয়মভঙ্গের অভিযোগে নোটিস পাঠিয়েছিল এই রেস্তরাঁকে। জানা গিয়েছে, কিছু দিন আগেই রেস্তরাঁর অংশীদারিত্ব ছেড়েছেন বিরাট।

২০২৩ সালে বেঙ্গালুরুতে এই আউটলেটটি খুলেছিল। প্রথম প্রথম জনপ্রিয়তার কারণে ভালোই চলছিল রেস্টুরেন্টটি। এরপর ধীরে ধীরে বিরাট নিজেকে এই ব্র্যান্ডের থেকে সরিয়ে নিলে এর জনপ্রিয়তা কমতে থাকে। ক্রেতারাও সরে যেতে থাকে এক এক করে।
একাধিকবার নিয়মভঙ্গ, বকেয়া টাকা না মেটানো ইত্যাদি কারণে বেঙ্গালুরুতে ‘One8 Commune’-এর ব্যবসা আপাতত বন্ধ।

Follow on Google