Kolkata, April 24: আজ ঘরের মাঠে ৫ নম্বর গেম খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ গুজরাট টাইটানস।(RCB vs GT ) টুর্নামেন্টের ৩৪তম এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের আরও উপরে উঠে যাওয়ার সুযোগ থাকবে আরসিবি’র কাছে। পক্ষান্তরে গুজরাটও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
গত ছয়টি ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে বেঙ্গালুরু। গত ম্যাচে দিল্লির কাছে হেরেছে তারা। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ঝড় তুলছেন ফিল, বিরাট, দেবদূত, রজত পতিদাররা। জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, টিম ডেভিডও মারকুটে মেজাজে আছেন। বোলিংয়ে বেঙ্গালুরুর বড় ভরসা সুয়াশ শর্মা ও ত্রুণাল পান্ডিয়ার মতো স্পিনাররা।
উল্টোদিকে মোট ছয় ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে। শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে ৯৯ রানে হেরে ধুঁকছে শুভমন গিলের দল। গুজরাটের ওপেনিং জুটি সাই সুদর্শন, শুভমন ফেল করলে মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ হচ্ছে। এখানে উন্নত করতে হবে গুজরাটকে। তবে বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী এই দলের। মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর যথেষ্ট ফর্মে আছেন।
আইপিএল ইতিহাসে এই দুটি দল ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। উভয় দলই তিনটি করে জয় পেয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা প্রায় ২৯° সেলসিয়াস এবং আর্দ্রতা ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
চিন্নাস্বামীর উইকেট ব্যাটসম্যানদের অনুকূলে থাকে। এই মাঠে ওভার বাউন্ডারি সহজেই আসে, যা বোলারদের খুব একটা সহায়তা করে না। আউটফিল্ডও খুব দ্রুতগতির, যা বোলারদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। আজ এখানে আমরা আরও একটি বড় স্কোরের সাক্ষী থাকতে পারি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, জোশ হ্যাজেলউড।
ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম দার।
গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ: শুবমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রশিদ খান, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রসিধ কৃষ্ণা অশোক শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রাহুল তেওয়াতিয়া।




















