Kolkata, April 20: অবশেষে রানের খরা কাটাল পাক ক্রিকেট তারকা বাবর আজম। করলেন শতরান। সাথে গড়লেন একগুচ্ছ নয়া রেকর্ড। নতুন মাইল ফলক স্পর্শ করে টপকে গেলেন ক্রিস গেইল, বিরাট কোহলিকে।
গতকাল পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল পেশোয়ার জালমি। এদিন বাবরের সেঞ্চুরির উপর ভর করেই জিতেছে পেশোয়ার। মাত্র ৫২ বলে অপরাজিত থেকে শতরান করেন এই তারকা ব্যাটার। ৭৮৩ দিন পর তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসল।
পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২,০০০ রান করলেন বাবর। মাত্র ৩৩৮ ইনিংসে এই বিরল কীর্তি গড়লেন তিনি। এর আগে ক্রিস গেইল এই নজির গড়েছিলেন ৩৪৪ ইনিংসে। বিরাট এই মাইল ফলক ছুঁয়ে ছিলেন ৩৬০ ইনিংসে। গতকাল তাঁদেরকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বাবর। এছাড়া এটি বাবরের কেরিয়ারের ১২তম শতরান।
কালকে বাবরের শতরানের আরেকটি উল্লেখযোগ্য দিক হল, যেই ৫২টি বল বল তিনি খেলেছেন তার মধ্যে ডট শুধু একটি। ৫০ এর উপর বল খেলে তার মধ্যে একটি ডট-এর নজির টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম। তাঁর এই শতরানের ইনিংসটি সাজানো ছিল ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে।
দীর্ঘ দিন পর বাবরের ব্যাটে এত রান। মাটি কামড়ে পড়ে থাকা। এর থেকে একটিই বার্তা আসে – তিনি আবারও ফিরছেন ক্রিকেট বিশ্বে ঝড় তুলতে।




















