Kolkata, April 24: শুক্রবার ঘরের মাঠে গুজরাট টাইটানসকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি ৫টি উইকেট জিতেছে বেঙ্গালুরু (RCB v sGT)। ব্যাটে,বলে অনেক পরিশ্রম করেও শেষ রক্ষা হয়নি গুজরাটের। আজকের পর আরসিবি উঠে এল ২ নম্বরে।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে গুজরাট। আর এই বড় রানের ভিত্তি গড়েছেন ওপেনার সাই সুদর্শন। ৫৮ বলে ১০০ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়।
এই মরসুমে এই প্রথমবার জ্বলে উঠলেন সুদর্শন। এছাড়া অধিনায়ক শুভমন গিল (৩২), জস বাটলার (২৫), ওয়াশিংটন সুন্দর (১৯), জেসন হোল্ডার (২৩) অবদান রাখেন।’
Read More: টেবিল টেনিসে রোবটের দাপট, মানব খেলোয়াড়দের হারিয়ে চমক
উল্টোদিকে রান তাড়া করতে নেমে প্রথমে বেগ পেতে হয় বেঙ্গালুরুর বোলারদের। মাত্র ১৪ রান করেই আউট হন জ্যাকব বেথেল। তবে সামলে নেন বিরাট কোহলি, দেবদূত পাডিক্কলরা। ৪৪ বলে ৮১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক কোহলি। দেবদূতের সংযোজন ২৭ বলে ৫৫ রান। বাকিদের অবদান – ক্রুনাল পান্ডিয়া (২৩), রজত পাতিদার (৮), জীতেশ শর্মা (১০), টিম ডেভিড (১০)।
Read More: নিয়ম ভেঙে ১৩ খেলোয়াড়? বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্স, কনকাশন সাব প্রশ্ন
বেঙ্গালুরুর বোলিং বিভাগ আজ জ্বলে উঠতে পারেনি। মাত্র ১টি করে উইকেট নেন ভূবনেশ্বর কুমার, জস হ্যাজলউড, সুয়াশ শর্মা। রাসিখ সালাম, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড উইকেট তো পাননি, বরং যে ওভার খেলেছেন তার চেয়ে অনেক বেশি রান দিয়েছেন। পক্ষান্তরে গুজরাটের বোলাররা প্রতিপক্ষের বেশি উইকেট নিলেও ম্যাচ রক্ষা হয়নি। ১টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, জ্যাসন হোল্ডার, মানব সুথার এবং ২টি উইকেট নেন রশিদ খান।




















