জায়ান্ট কিলার! বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অঘটন। সুপার এইট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। আফগান বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
afghanistan-defeats-australia-in-super-eight-match-of-t20-world-cup

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অঘটন। সুপার এইট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। আফগান বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১৪৮ রান করে। জবাবে ১৯.২ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

মূলত বিধ্বংসী বোলিংয়ের জেরেই আফগানদের সামনে দাঁড়াতে পারেনি অজি ব্যাটসম্যানরা। সবচেয়ে সেরা বোলিং ফিগার নাইবের। নাইব ২০ রানে ৪ উইকেট নেন। নবীন উল হক ২০ রানে ৩ উইকেট নেন। মহম্মদ নবি ১ রান দিয়ে এক উইকেট তুলে নেন। তবে রশিদ খান ২৩ রান দিয়ে মাত্র এক উইকেট তুলতে সমর্থ হয়েছেন।

   

কলকাতা নাইট রাইডার্সের তারকা তথা আফগানিস্তানের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রহমানুল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬০ রান করেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ৪৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন। বাকিরা অবশ্য তেমন রান পাননি। ওপেনারদের দাপটের জন্যই ১৪৮ রানে পৌঁছয় আফগানরা। ইনিংসে শেষের দিকে অবশ্য জ্বলে ওঠেন প্যাট কামিন্স।

CFL 2024: ফেডারেশনের এই উদ্যোগ চোখে পড়ার মতো

তারকা অজি বোলার এদিন হ্যাটট্রিক করেন। তুলে নেন রশিদ খান, করিম এবং গুলবাদিন নাইবের উইকেট। প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন প্যাট। ব্যাট করতে নেমে তাসের ঘরের মতে ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্র্যাভিস হেড (শূন্য) এবং ডেভিড ওয়ার্নার (৩) দ্রুত ফিরে যান।

৪১ বলে ৫৯ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যায় অজিরা। এর আগে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানরা। সেবার প্রথমে ব্যাট ২৮৪ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 

শিয়ালদহে সুখবর! এই তারিখ থেকেই সমস্ত ট্রেন হবে ১২ বগি

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google