গতকাল, শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তবে এদিন অরেঞ্জ আর্মির হয়ে ২৮ বলে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। দল হারলেও তাঁর কঠোর পরিশ্রম ব্যর্থ যায়নি। এই ইনিংসে ভর করে গড়লেন তিনটি অন্যন্য নজির। হায়দ্রাবাদ দলও নয়া রেকর্ড করেছে।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বিদ্ধংসী রূপ নেন অভিষেক। পাওয়ার প্লে অর্থাৎ প্রথম ছয় ওভারে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করেছেন এই তারকা ব্যাটার। তিনি মোট ৭টি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয় ওভারে অর্শদীপ সিং-এর বলে প্রথম ও পঞ্চম বলে দুটি ছয় মারেন। এরপর চতুর্থ ওভারে বিজয়কুমার বিশাখকে প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ ওভারে ফের চারটি ওভার বাউন্ডারি মারেন। আবার পাওয়ার প্লের শেষ ওভারে জেভিয়ার বার্টলেটকে একটি ছয় মারেন। এর আগে এই নজির গড়েছিলেন সনৎ জয়সূর্য (২০০৮), জস বাটলার (২০১৮) এবং জনি বেয়ারস্টো (২০২২)।
এছাড়া অভিষেক এদিন আরো একটি নজির গড়েন। তা হল, গতকাল মাত্র ১৮ পঞ্চাশ রান করেন হায়দ্রাবাদের এই ওপেনার। আইপিএল কেরিয়ারে এই নিয়ে মোট ৫বার ২০ বা তার কম রানে অর্ধশতরান করলেন তিনি। আর ভেঙে দিলেন নিকোলাস পুরানের রেকর্ড। পুরান মোট ৪ বার ২০ বা তার কম বলে অর্ধশতরান ছুঁয়ে ছিলেন।
পাশাপাশি ২৫০ বা তার বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশিবার অর্ধশতরান করার কৃতিত্বও এখন এই ভারতীয় তারকা ক্রিকেটারের। এর আগে কায়রন পোলার্ড এবং নিকোলাস পুরান মোট ৪বার ২৫০ বা তার বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশিবার অর্ধশতরান করার নজির গড়েছিলেন। আর অভিষেক এই নিয়ে ৫বার এ কাজ করে নয়া কীর্তি গড়লেন।
এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদও এদিন নতুন মেইল ফলক স্পর্শ করেছে। আইপিএল ইতিহাসে এই নিয়ে মোট ৩বার ১০০ বা তার বেশি রান করল অরেঞ্জ আর্মি। গতকাল পাঞ্জাবের বিপক্ষে ১০৫ রান করে তারা। এর আগে ২০২৪ মরসুমে দিল্লির বিরুদ্ধে ১২৫ এবং লখনউয়ের বিপক্ষে ১০৭ রান করে। এছাড়া এই নজির রয়েছে কলকাতা (১০৫, বনাম বেঙ্গালুরু) এবং চেন্নাইয়েরও (১০০, বনাম পঞ্জাব)।




















