বাড়ির লক্ষ্মী পুজো হবে কিন্তু আড়ম্বর বিহীন জানালেন অপরাজিতা আঢ্য

পুজো শেষ, সকলের মন ভারাকান্ত। আবারও একটি বছরের অপেক্ষা। তবে আর কিছুদিন পরে সকলে ধনদেবীর আরধনায়ায় ব্রত হবেন। প্রতিবছর যে সকল তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi) পুজো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
aparajita laxmi puja

পুজো শেষ, সকলের মন ভারাকান্ত। আবারও একটি বছরের অপেক্ষা। তবে আর কিছুদিন পরে সকলে ধনদেবীর আরধনায়ায় ব্রত হবেন। প্রতিবছর যে সকল তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi) পুজো হয় তার মধ্য অন্যতম হলেন অপরাজিতা আঢ্য (Aaparajita adhya) । প্রতিবছর নিজে হাতে জাকজমোক ভাবে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেন অভিনেত্রী।

অপরাজিতার (Aaparajita adhya) বাড়িতে পুজোতে আমন্ত্রিত থাকে ইন্ডস্ট্রির সতীর্থ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা। এছাড়াও পাড়ার এবং পরিবারের সকলেই আমন্ত্রিত থাকেন উপস্থিত থাকেন। প্রতিবছরের মতো এবছরও পুজো হবে কিন্তু সমস্ত আড়ম্বর বিহীন। বিজয়ার পরে সমাজ মাধ্যমে একটি বৃবিতি দিয়ে জানালেন অপরাজিতা।

   

অপরাজিতা (Aaparajita adhya) এদিন সমাজ মাধ্যমে লেখেন, ‘কোজাগরী লক্ষ্মী পুজোর ফটফটে পূর্ণিমা রাতে লক্ষ্মী দেবী মর্ত্যলোকে অবতরণ করে ঘরে ঘরে আসেন। জিজ্ঞেস করেন, ‘কে জাগো?’ যে জেগে থাকে তার ঘর বৈভবে পূর্ণ করে চলে যান লক্ষ্মী দেবী। এই বৈভব প্রকৃত অর্থেই যে মননের বৈভব, আর এই জাগরণ যে চেতনার নবজাগরণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু এমন এক সময়ের সম্মুখীন আমরা যখন আমাদের ঘরের লক্ষ্মীরা দেবীপক্ষের অনেক আগে থেকেই আত্মপক্ষের লড়াই বুকে বেঁধেছে, প্রতি রাতে রাজপথে রাজপথে প্রশ্ন চিহ্ন রেখেছে, ‘কার চেতনা জাগ্রত? কে আছো এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে?’

এরপর বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো অপরাজিতা লেখেন,‘সবাই সকলেই জানেন, বিশেষত আমার মিডিয়া বন্ধুরা খুব ভালো করেই জানেন যে কোজাগরী পুজোর এই বিশেষ দিনে আমি, অপরাজিতা, বিশেষ উদযাপনের ব্যবস্থা করি প্রতি বছরে। কিন্তু এই বছরটা উদযাপন থাকছে না।

যে সময়ে রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা প্রতিনিয়ত, সেই সময়ে উপাসনা থাকলেও লক্ষ্মী দেবীর পুজো উদযাপন খানিকটা নিরর্থক। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম, মিডিয়া বন্ধুদের যদি পুজোর ছবি ও ভিডিয়োর প্রয়োজন হয়, আমার গণমাধ্যম দল বিশেষ ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। লক্ষ্মী দেবী সকলকে চেতনার বৈভব প্রদান করুন, এই কামনা করি।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google