Dating App:ডেটিং সাইটে আলাপ! যোগা শিক্ষিকা খোয়ালেন লক্ষাধিক টাকা

ডেটিং সাইটে পা দিয়ে যোগ শিক্ষিকা খোয়ালেন লক্ষাধিক টাকা। প্রথমে একটু আধটু আলাপ। তারপর ঘোরতর যোগাযোগ। সবশেষে মারাত্মক প্রেম। আর সেই প্রেমই কাল হলো যোগ শিক্ষিকার। একটি সর্বভারতীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Cyber fraud

ডেটিং সাইটে পা দিয়ে যোগ শিক্ষিকা খোয়ালেন লক্ষাধিক টাকা। প্রথমে একটু আধটু আলাপ। তারপর ঘোরতর যোগাযোগ। সবশেষে মারাত্মক প্রেম। আর সেই প্রেমই কাল হলো যোগ শিক্ষিকার। একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী ডেটিং অ্যাপ টিন্ডারে অ্যাকাউন্ট খুলেছিলেন মুম্বইয়ের এক মহিলা। পেশায় তিনি যোগা প্রশিক্ষক। সেখানেই এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই আলাপ গভীর হতে থাকে। সেই আলাপ যে তাঁকে সাইবার প্রতারণার ফাঁদে ফেলে দেবে সেটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।  

জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ মুম্বইয়ের চার্চগেট এলাকার বাসিন্দা। সম্প্রতি টিন্ডারে অমিত কুমার নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি নিজেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারের ডাক্তার বলে পরিচয় দিয়েছিলেন। তিনি পরে জানা যায় পুরো ব্যাপারটাই ভুয়ো। তিনি ম্যানচেস্টার থেকে একটি উপহার পাঠানোর অছিলায় ওই প্রতারিত মহিলার প্রায় সাড়ে তিন লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।

   

জানা গিয়েছে যে একটি কুরিয়ার কোম্পানির মাধ্যমে তাঁর কাছে উপহার পৌঁছাবে বলে জানায় ওই যুবক। তবে উপহার পৌঁছানোর বেশ কতগুলি শর্ত আছে। সেই শর্ত অনুযায়ী ওই কুরিয়ার কোম্পানির কাছে অর্থ জমা রাখতে হবে। সেই মত একাধিক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা পাঠান ওই মহিলা। কিন্তু কোথায় উপহার? ধীরে ধীরে ওই যোগা প্রশিক্ষক বুঝতে পারেন তাঁর সঙ্গে বড়সড় প্রতারণা করা হয়েছে। মঙ্গলবার তিনি মেরিন ড্রাইভ পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ টিন্ডারে পরিচয় করা যুবক, ও ফোনে কথা বলা মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google