Baruipur:সুজাতার সঙ্গে গদ্গদ পরকীয়া পঞ্চায়েত সদস্যের!প্রতিবাদ করায় বীভৎস কাণ্ড

লোকসভা ভোটের মুখে ফের রক্তাক্ত হল বাংলা। পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে পরকীয়া লিপ্ত রয়েছেন মৃতের স্ত্রী। অভিযোগ সেই সম্পর্কের প্রতিবাদ করায় খুন হতে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকালের এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের মুখে ফের রক্তাক্ত হল বাংলা। পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে পরকীয়া লিপ্ত রয়েছেন মৃতের স্ত্রী। অভিযোগ সেই সম্পর্কের প্রতিবাদ করায় খুন হতে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার লাহিরিপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাপস বৈদ্য। তিনিও এক প্রথম সারির তৃনমূল কর্মী। তাঁর স্ত্রী সুজাতা বৈদ্য। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের স্ত্রীর সঙ্গে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাপস এই সম্পর্কের প্রতিবাদ করেছিলেন। এর পর গতকাল রাতে বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

   

স্থানীয়দের দাবি, ঝুলন্ত অবস্থায় মৃতের পা মাটিতে ঠেকে ছিল। যা দেখে পরিবারের সন্দেহ, খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাপসকে। আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের জন্য বিক্ষোভ দেখায় মৃতের বাড়ির লোকেরা। আরও জানা গিয়েছে যে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সারা শরীরের কাদা মাটি মাখা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 

ভোটের মুখে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বিরোধী দলের লোকেরা এই বিষয়টিকে কটাক্ষ করেছেন। কেউ আবার এই বিষয়টিকে নিয়ে হাসাহাসি করেছেন। আবার একপক্ষ এই বিষয়টিকে নিয়ে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব খাঁড়া করেছেন। 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google