ভারতের বাজারে এল Tecno Camon, জানুন বিস্তারিত

Tecno Camon 20 বর্তমানে প্রায় দেশের সকল সাধারণ মানুষের কাছেই রয়েছে স্মার্টফোন। কারণ আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া কোনভাবেই চলা যায় না। ইদানিং দেশে বিভিন্ন নামিদামি সংস্থা তাদের স্মার্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tecno Camon Launches in India: Unveiling the New Features and Specifications

Tecno Camon 20 বর্তমানে প্রায় দেশের সকল সাধারণ মানুষের কাছেই রয়েছে স্মার্টফোন। কারণ আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া কোনভাবেই চলা যায় না। ইদানিং দেশে বিভিন্ন নামিদামি সংস্থা তাদের স্মার্ট ফোন লঞ্চ করে চলেছে। কম দাম থেকে শুরু করে প্রিমিয়াম প্রাইজের স্মার্টফোন ছেড়ে ফেলেছে ভারতের বাজার। মূলত দেশের সবকটি স্মার্টফোন নির্মাণকারী সংস্থার মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। সকলেই ন্যূনতম মূল্যে সাধারণ মানুষকে স্মার্টফোনের পরিষেবা দিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর তার মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হল Tecno Camon 20 সিরিজ। সম্প্রতি ভারতের বাজারে তারা Tecno Camon 20, Tecno Camon 20 5g এবং Tecno Camon 20 Pro 5g লঞ্চ করতে চলেছে। যার মধ্যে ৬.৬৭ ইঞ্চির অ্যামুলেড ডিসপ্লের সাথে থাকছে অন স্ক্রিন টাচ সেন্সর।

   

এখন জেনে নেওয়া যাক স্মার্টফোনগুলির ফিচার। Tecno Camon 20 এর মধ্যে থাকছে 8gb Ram এবং 256 gb internal storage। একই সাথে থাকছে ৫০০০ এমএইচের ফাস্ট চার্জিং ব্যাটারি। ক্যামেরার দিকেও নজর দিয়েছে সংস্থা। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যার দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা।

অন্যদিকে Tecno Camon 20 5g এর মধ্যে থাকছে দুটি ভ্যারিয়েন্ট। প্রথমটিতে থাকছে 8gb Ram এবং 128gb ইন্টার্নাল স্টোরেজ। অপরটিতে থাকছে 8gb Ram এবং 256gb ইন্টার্নাল স্টোরেজ। যার দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। আগামী কিছুদিনের মধ্যেই ভারতে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনে লঞ্চ হতে পারে স্মার্টফোনটি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google