বাইরনকে ‘মীরজাফর বিশ্বাস’ বলে কটাক্ষ সুকান্তর

বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ায় তাকে ‘মীরজাফর বিশ্বাস’ বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। বিজেপিকে বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা হয়নি।ওনাকে আরও অভিজ্ঞতা অর্জন করতে মঙ্গলবার এনজেপি স্টেশনে নেমে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ায় তাকে ‘মীরজাফর বিশ্বাস’ বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। বিজেপিকে বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা হয়নি।ওনাকে আরও অভিজ্ঞতা অর্জন করতে মঙ্গলবার এনজেপি স্টেশনে নেমে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার সকালে কলকাতা থেকে এনজেপি স্টেশনে নামেন সুকান্ত মজুমদার।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি।বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান করা নিয়েও মন্তব্য করেন।তাকে মীরজাফর বিশ্বাস বলে কটাক্ষ করেন।

   

সুকান্ত মজুমদার বলেন, আমি আগেই বলেছিলাম বাইরন বিশ্বাস জয়ের পর কতদিনের মধ্যে তৃণমূলে যাবে সেটা অধীর দাও বলতে পারবে না।এরপর তাই হল।এর পাশাপাশি একাধিক বিষয়ে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক ও বাম-কংগ্রেস জোটের নেতা বাইরন বিশ্বাস (Byron Biswas) সোমবার জোগ দেন তৃণমূলে। জোটপন্থী বাম-কংগ্রেস নেতাদের ‘দাগা’ দিয়ে বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান প্রবল আলোড়ন ফেলেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি আসন ফের তৃণমূল কব্জায়।সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাইরন বিশ্বাস তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

সাগরদিঘি উপির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে চূড়ান্ত পরাজয় হয়েছিল তৃ়নমূল কংগ্রেসের। জয়ের তিন মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে সামিল হলেন বাইরন বিশ্বাস।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google