Python Attack: বিরাট অজগর হাঁ করে এসে ফটোগ্রাফারকে টানতে লাগল…মাদারিহাটে ভয়াবহ কান্ড

মাদারিহাটের বাসিন্দা রাজীব কুজুর। অজগরের ফোটো তুলতে গিয়েছিলেন সাঁতালি চা বাগানে। তারপর ঘটল ভয়াবহ কান্ড। অজগরের মুখে পড়লেন তিনি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নেশায় ওই ফটোগ্রাফার অজগরের ফটো তুলতে গিয়েই বিপদে পড়েন (Payton Attack)। পেঁচিয়ে ধরে গাছের উপরে টেনে নিয়ে যেতে থাকে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Python Attack

মাদারিহাটের (Madarihat) বাসিন্দা রাজীব কুজুর। অজগরের ফোটো তুলতে গিয়েছিলেন সাঁতালি চা বাগানে। তারপর ঘটল ভয়াবহ কান্ড। অজগরের মুখে পড়লেন তিনি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নেশায় ওই ফটোগ্রাফার অজগরের ফটো তুলতে গিয়েই বিপদে পড়েন (Paython Attack)। পেঁচিয়ে ধরে গাছের উপরে টেনে নিয়ে যেতে থাকে। সে এক বিপজ্জনক মুহূর্ত।

অজগরটি গাছের কোটরে ছিল। সাপটিকে দেখে ছবি তুলতে যান রাজীব। কিন্তু সেখানে যেতেই বিপাকে পড়েন তিনি। গাছে থাকা অজগরের কামড় খেতে হয় রাজীব কুজুরকে।

   

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন রাজীব কুজুর। রবিবার সকালে সাঁতালি চা বাগানে একটি গাছে অজগর দেখতে পান তিনি। অজগর দেখতে পেরে ফোটো তুলতে যান রাজীব। অজগরটি ডিম নিয়ে বসেছিল বলে জানা যায়।

আচমকা গাছের কোটর থেকে বেরিয়ে রাজীবের হাতে কামড় বসিয়ে দেয় অজগরটি। জানা গিয়েছে, রাজীবকে কামড়ে গাছের উপরে নিয়ে যাচ্ছিল অজগরটি। কিন্তু রাজীবের চিৎকারে তাঁর পরিজনেরা এসে অনেক কষ্টে রাজীবের হাত ছাড়ান। অল্পের জন্য বেঁচেছেন ওই ফটোগ্রাফার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।