Rain: বৃষ্টির সপ্তাহ শুরু, দাবদাহ থেকে মিলবে মুক্তি

তীব্র দাবদাহ থেকে মুক্তি চলতি সপ্তাহেই। সপ্তাহ শুরু হয়েছে বৃষ্টির (Rain) বার্তা নিয়ে। ভারি বৃষ্টিতে ভিজবে বিভিন্ন জেলা।

By Rana Das

Published:

Updated:

Follow Us

তীব্র দাবদাহ থেকে মুক্তি চলতি সপ্তাহেই। সপ্তাহ শুরু হয়েছে বৃষ্টির (Rain) বার্তা নিয়ে। ভারি বৃষ্টিতে ভিজবে বিভিন্ন জেলা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে উপকূলবর্তী জেলাগুলিত্ বৃষ্টি শুরু হবে। আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নামবে বৃষ্টি। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টি চলতে পারে একটানা তিন দিন।

   

অসহনীয় দাবদাহে পুড়তে থাকা দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাস্প ঢুকতে শুরু করেছে। এর ফলে হবে বৃষ্টি। ঘূর্ণি ঝড় মোকা টেনে নিয়েছিল এই বাষ্প। ঝড়ের পিছন পিছন আসছে জলভরা মেঘ। হবে ঝমঝমিয়ে বৃষ্টি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গের আকাশ থেকে সামুদ্রিক ঘূর্ণি মোকা টেনে নিয়েছিল জলভরা মেঘ। মোকা বাংলাদেশ হয়ে চলে গেছে মায়ানমার। এবার ফের জলভরা মেঘ ঢুকছে বাংলার আকাশে। বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা শক্তিশালী হয়েছে। প্রভাব পড়তে চলেছে রাজ্যে। ফলে বুধবার থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google