Darjeeling: খাদে ধাক্কা মেরে ফেলে ঘিসিং অনুগামী নেতাকে খুন, দার্জিলিং সরগরম

প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল দার্জিলিংয়ের (Darjeeling হেভিওয়েট গোর্খা লিগ নেতা মদন তামাংকে। এর পর বারবার রক্তাক্ত হয়েছে শৈলশহরের রাজনীতি। এবার খুন করা হল GNLF নেতা রোশন লামাকে। ...

By Rana Das

Published:

Follow Us

প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল দার্জিলিংয়ের (Darjeeling হেভিওয়েট গোর্খা লিগ নেতা মদন তামাংকে। এর পর বারবার রক্তাক্ত হয়েছে শৈলশহরের রাজনীতি। এবার খুন করা হল GNLF নেতা রোশন লামাকে। নিহত লামা জিএনএলএফের একদা সুপ্রিমো প্রয়াত সুবাস ঘিসিং অনুগামী ছিলেন বলে জানা যাচ্ছে। রোশন লামাকে পাহাড় থেকে ধাক্কা মেরে খাদে ফেলে খুন করা হয়েছে। সবটাই ঘটে তার স্ত্রীর সামনে।

জানা গিয়েছে একটি দুর্ঘটনা ঘিরে বচসার জেরে স্ত্রী ও । মেয়ের সামনেই জিএনএলএফ নেতা রোশন লামাকে খাদে ফেলে খুন করা হয়েছে।

   

ঘটনাস্থলে পেডংয়ের বার্মেক দেওরালি। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ এখানেই খুনের ঘটনা ঘটেছে। মৃতের ভাই পেডং থানায় ভূষণ লামার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার সকালে অভিযুক্তকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিএনএলএফ নেতা রোশন তাঁর স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নিয়ে কালিম্পং থেকে ফিরছিলেন। একটি বাইকের সঙ্গে তাঁদের ছোট গাড়ির সংঘর্ষ হয়। বাইক চালকের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, ওই বাইক চালক রোশন লামাকে রাস্তা থেকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google