Vice-Chancellors: মমতা সরকারের নিয়োগপ্রাপ্ত ২৯ জন উপাচার্যের চাকরি গেল

মেয়াদ শেষের পর উপাচার্যদের (vice-chancellors) পুনরায় নিয়োগ করার কোনও অধিকার রাজ্যের নেই। জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ জন উপাচার্যের পদ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
high-court

মেয়াদ শেষের পর উপাচার্যদের (vice-chancellors) পুনরায় নিয়োগ করার কোনও অধিকার রাজ্যের নেই। জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ জন উপাচার্যের পদ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এই বাতিল উপাচার্যদের সবার নিয়োগে শিলমোহর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যের ২৫ টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ম মেনে হয়নি। এই দাবিকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ। রাজ্যপালের অনুমতি ছাড়াই এই নিয়োগ হয়েছে। এমনটাও অভিযোগ তুলেছিল তাঁরা। সেই সময় রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনকড়।

   

কিছু দিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগপত্র তুলে দেন।একইসঙ্গে তাঁদের তিন মাসের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর মাধ্যমেই শিক্ষামন্ত্রী বোঝাতে চাান এরা প্রত্যেকেই বৈধ উপাচার্য। তবে আদালতের নির্দেশে রাজ্য বিপাকে পড়ল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google