DA Strike: সরকারি কর্মীদের ধর্মঘটে মমতাকে হুঁশিয়ারি ‘অচল হবে নবান্ন সহ রাজ্যের সব দফতর’

‘টের পাবে চৌদ্দ তলা’ বলছেন ধর্মঘটি সরকারি কর্মচারিরা। সরকারি কর্মীদের ধর্মঘট (DA Strike) নিয়ে চিন্তিত রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। ডিএ বৃদ্ধির দাবিতে ধর্মঘটিদের দাবি, ‘অচল হবে নবান্ন ...

By Rana Das

Published:

Follow Us
Mamata Banerjee

‘টের পাবে চৌদ্দ তলা’ বলছেন ধর্মঘটি সরকারি কর্মচারিরা। সরকারি কর্মীদের ধর্মঘট (DA Strike) নিয়ে চিন্তিত রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। ডিএ বৃদ্ধির দাবিতে ধর্মঘটিদের দাবি, ‘অচল হবে নবান্ন সহ রাজ্যের সব দফতর’।

ধর্মঘট রুখতে নবান্নের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে সঠিক সময়ে যেতে হবে। অন্যক্ষেত্রেও একই নিয়ম থাকবে। নির্দিষ্ট কারণ ছাড়া কেউ যোগ না দিলে এক দিনের বেতন কাটা হবে বলে জানিয়েছে নবান্ন। একইসঙ্গে কর্মজীবন থেকে একদিন ছেদ যাবে বলে জানিয়েছে নবান্ন।

   

ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের ৪০ টি বেশি সংগঠন। বিগত বাম জমানারও আগে এমন সরকারি কর্মচারিদের ধর্মঘট হয়েছিল। এবার সেই অবস্থার মুখোমুখি তৃণমূল কংগ্রেস জমানা।

সরকারি কর্মচারিদের আন্দোলন মঞ্চের বক্তব্য, সরকার ভয় পেয়েছে বলেই এইভাবে চোখ রাঙাচ্ছে। কিন্তু সরকার ভুলে যাচ্ছে ধর্মঘট করা কর্মচারীদের আইনস্বীকৃত অধিকার। এইভাবে নির্দেশিকা দিয়ে ধর্মঘট রোখা যাবে না। শুক্রবার একেবারে চোদ্দতলা টের পাবে বলে জানাচ্ছেন তাঁরা। ধর্মঘট সমর্থনে এগিয়ে এসেছে বাম, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।

ক্ষমতায় আসার পর থেকেই ধর্মঘটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘট ডেকেছে।

বকেয়া ডিএ ও সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১ মাসের বেশি সময় ধরে শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশনে সামিল রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। একটানা চলছে অনশন কর্মসূচি। সরকারের তরফে ঘোষণা করা হয় বাড়তি ৩ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। এই ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে নারাজ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার মুণ্ডু কেটে নিলেও আর দিতে পারব না।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google